ads

রবিবার , ১০ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা-জনতার বিজয় শোভাযাত্রা

খবর টি পড়েছেন : ১৬৬
ময়মনসিংহ মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা-জনতার বিজয় শোভাযাত্রা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ ॥ ঐতিহাসিক ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা জনতার বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর রবিবার দুপুরে নগরীর ছোট বাজার মুক্ত মঞ্চের সামনে থেকে বের হওয়া বিজয় শোভাযাত্রার নেতৃত্ব দেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে ফের ছোট বাজার মুক্ত মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে শোভাযাত্রায় নাজিম উদ্দিন আহমেদ এমপি, জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বিকেলে ছোট বাজার মুক্ত মঞ্চের ময়মনসিংহ মুক্ত দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। জেলা প্রশাসক খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এম আমানুল্লাহ এমপি, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন প্রমূখ। পরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ পরবর্তী সংবাদ ময়মনসিংহে টাকার ভাগবাটোয়ারা নিয়ে বন্ধুকে হত্যা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads