শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, মানব বন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে শেরপুরের শ্রীবরদীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এ উপলক্ষে ৯ নভেম্বর শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শ্রীবরদী সরকারি কলেজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।
পরে পৌর শহরের গোলচত্ত্বরে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ হিমাংশু কুমার পাল, উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা ফাতেমাতুজ্জজোহরা ও পৌর মেয়র আবু সাইদ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রহুল আমিন কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোহনা টিভির জেলা প্রতিনিধি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম বকুল, সাংবাদিক শওকতজামান প্রমূখ। অনুষ্ঠানে শ্রীবরদী সরকারি কলেজের ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করেন।









