ads

শনিবার , ২ ডিসেম্বর ২০১৭ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বরেণ্য চিত্রশিল্পী কামরুল হাসানের ৯৭তম জন্মদিন

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২, ২০১৭ ১:০৫ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : বরেণ্য চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসানের ৯৭তম জন্মদিন আজ। ১৯২১ সালের আজকের এই দিনে কলকাতার শহরতলিতে তার জন্ম। ছোটবেলা থেকেই একজন সফল সংগঠক হিসেবে নিজের প্রতিভা তুলে ধরেন তিনি। স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেন তিনি। এ ছাড়া মুক্তিযুদ্ধ চলাকালে তার আঁকা পাকিস্তানি সামরিক শাসক ইয়াহিয়া খানের দানবমূর্তি সংবলিত পোস্টার ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ মুক্তিযোদ্ধাদের বিশেষভাবে অনুপ্রেরণা জুগিয়েছিল। দেশের জাতীয় প্রতীকসহ বাংলাদেশ ব্যাংক, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, পর্যটন করপোরেশন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মনোগ্রাম অঙ্কন করে বিশেষ খ্যাতি অর্জন করেন তিনি।
কামরুল হাসান দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলেও অসাধারণ ব্যক্তিত্ব। তিনি ছিলেন মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের তথ্যকেন্দ্রের প্রধান শিল্পী এবং শিশু সংগঠন মুকুল ফৌজ ও বিসিক নকশাকেন্দ্রের প্রতিষ্ঠাতা। চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠায়ও তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। ১৯৮৮ সালের ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জাতীয় কবিতা উৎসবের মঞ্চে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বরেণ্য এ শিল্পী।

Need Ads
error: কপি হবে না!