ads

সোমবার , ২৭ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চাঁদাবাজি মামলায় কলেজ শিক্ষকসহ ২ জনের রিমান্ড মঞ্জুর

খবর টি পড়েছেন : ১৯৩
শেরপুরে চাঁদাবাজি মামলায় কলেজ শিক্ষকসহ ২ জনের রিমান্ড মঞ্জুর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শান্তানন্দ নামে এক কথিত ব্রহ্মচারীকে নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে মতভেদের জের ধরে দায়ের করা চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়া জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক ও স্থানীয় নিজাম উদ্দিন আহাম্মদ কলেজের প্রভাষক রিতেশ কর্মকার (৩৭) ও তার শ্যালক অমিত মালাকারের (২৫) ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তার ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদনের বিষয়ে রিতেশ কর্মকার ও অমিত মালাকারের উপস্থিতিতে উভয় পক্ষের শুনানী শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান ওই রিমান্ড মঞ্জুর করেন। ওইসময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক কানু চন্দ্র চন্দ, মামলার বাদী বিশিষ্ট ব্যবসায়ী রাম পোদ্দার, তার বড়ভাই দিলীপ পোদ্দারসহ সনাতন ধর্মের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কোর্ট ইন্সপেক্টর মোঃ বদিউজ্জামান চাঁদাবাজির মামলায় সাংস্কৃতিক সংগঠক রিতেশ কর্মকার ও তার শ্যালক অমিত মালাকারের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত ২ আসামীর রিমান্ড মঞ্জুর করেছেন। আদালতের সেই আদেশ মোতাবেক এখন তদন্ত কর্মকর্তা তাদের নিয়ে নিবিরভাবে জিজ্ঞাবাসাদ করতে পারবেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে শহরের নয়ানী বাজার এলাকার পোদ্দার কমপ্লেক্সের মালিক বিশিষ্ট ব্যবসায়ী রাম পোদ্দারের দায়ের করা ৫০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় কলেজ শিক্ষক রিতেশ কর্মকার ও তার শ্যালক অমিত মালাকারকে গ্রেফতার করে পুলিশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে সাংবাদিকদের সাথে সনাকের সমন্বয় সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads