ads

সোমবার , ২০ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বয়ংক্রিয়ভাবে খুলবে পদ্মার টোলের দরজা

খবর টি পড়েছেন : ৩২৭
স্বয়ংক্রিয়ভাবে খুলবে পদ্মার টোলের দরজা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ড্স্কে : টোল দেওয়ার জন্য গাড়ি নিয়ে দাঁড়াতে হবে না। স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে টোল প্লাজার দরজা। এ পদ্ধতি চালু করা হবে পদ্মা সেতুর টোল প্লাজায়। দুটি টোল প্লাজার ১২টি কক্ষের মধ্যে ৬টিতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় হবে। টোল আদায়ে শরীয়তপুরের জাজিরার নাওডোবা ও মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় দুটি টোল প্লাজা নির্মাণ করা হয়েছে।
দুটি টোল প্লাজায় ছয়টি করে বুথ নির্মাণ করা হয়েছে। এর তিনটি স্বয়ংক্রিয় পদ্ধতির। আর তিনটি মানুষ চালিত ডিজিটাল পদ্ধতির।
স্বয়ংক্রিয় বুথগুলোর একটিতে রয়েছে ৫০ মিটার দূর থেকে দরজা খুলে যাওয়ার পদ্ধতি। এ সেবা নিতে চাইলে গাড়িতে একটি যন্ত্র (ডিভাইস) স্থাপন করতে হবে। যন্ত্রে একটি কার্ড দেওয়া হবে। কার্ডে টোলের অর্থ রিচার্জ করতে হবে। এরপরই গাড়ি টোল প্লাজায় ৫০ মিটার দূরে থাকতেই খুলে যাবে দরজা।
দুটিতে রয়েছে কার্ড পাঞ্চের পদ্ধতি। গাড়ির চালকেরা নির্ধারিত স্থান থেকে কার্ড সংগ্রহ করে রিচার্জ করে রাখবেন। ওই কার্ড টোলপ্লাজার যন্ত্রে পাঞ্চ করলেই গাড়ি নিয়ে চলে যেতে পারবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে… পরবর্তী সংবাদ সিটি করপোরেশন হচ্ছে ময়মনসিংহ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads