ads

সোমবার , ২০ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিটি করপোরেশন হচ্ছে ময়মনসিংহ

খবর টি পড়েছেন : ১৭৯
সিটি করপোরেশন হচ্ছে ময়মনসিংহ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশের অষ্টম বিভাগ হিসেবে যাত্রা শুরু করা ময়মনসিংহে একটি সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের জন্য প্রস্তাব তৈরির অনুশাসন দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকারের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ময়মনসিংহ পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রস্তাব নিকারের বৈঠকে তোলা হলে তা অনুমোদন দেওয়া হয়নি। “এটা (ময়মনসিংহ) যেহেতু ইতোমধ্যে বিভাগীয় সদরদপ্তর হয়ে গেছে, এটাকে সিটি করপোরেশন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ময়মনসিংহ পৌরসভাই সিটি করপোরেশনে রূপান্তরিত হবে। বিভাগীয় সদরের পৌরসভা সিটি করপোরেশন হওয়া- এটা নিয়ম। সেই হিসেবে এটা (ময়মনসিংহ পৌরসভা) সিটি করপোরেশন হবে।”
ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলা নিয়ে দেশের অষ্টম বিভাগ গঠনের প্রস্তাব ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর অনুমোদন দেয় নিকার। ওই বছরের ১৪ অক্টোবর সরকার ময়মনসিংহ বিভাগ গঠন করে গেজেট প্রকাশ করে। নতুন বিভাগ গঠনের পর গত ৩০ অগাস্ট ময়মনসিংহে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড’ নামে দেশের একাদশ শিক্ষা বোর্ড গঠন করা হয়।
সরকারের নির্দেশনার বাস্তবায়ন হলে ঢাকার দুটি, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, নারায়ণগঞ্জ, রংপুর, গাজীপুরের পর ময়মনসিংহ হবে দেশের দ্বাদশ সিটি করপোরেশন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বয়ংক্রিয়ভাবে খুলবে পদ্মার টোলের দরজা পরবর্তী সংবাদ শীতকালীন অধিবেশনেই সম্প্রচার নীতিমালা পাস : তথ্যমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads