ads

সোমবার , ১৬ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুদ্ধ নয়, আলোচনায় রোহিঙ্গা সংকট সমাধান : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২০২
যুদ্ধ নয়, আলোচনায় রোহিঙ্গা সংকট সমাধান : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার দেওয়া পাঁচ দফা প্রস্তাব বাস্তবায়নের মধ্য দিয়েই রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা যুদ্ধ চাই না। আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।’ ১৬ অক্টোবর সোমবার রাজধানীর তেজগাওঁয়ে নিজ কার্যালয়ে এক চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ওইসব কথা বলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিবিএ) সদস্যভুক্ত ৩১টি ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চেক হস্তান্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা জানান। খবর বাসসের
গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেওয়া বক্তৃতায় রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপির সংলাপ ইতিবাচক: ওবায়দুল কাদের পরবর্তী সংবাদ কারিগরি শিক্ষার প্রসারে সকলকে এগিয়ে আসতে হবে :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads