ads

সোমবার , ১৬ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপির সংলাপ ইতিবাচক: ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ১৪১
বিএনপির সংলাপ ইতিবাচক: ওবায়দুল কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বিএনপির সংলাপে আসাকে ইতিবাচক বলে মনে করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সামনে আওয়ামী লীগের সঙ্গেও ইসির সংলাপ হবে। সংলাপে ১১ দফা উত্থাপন করব। সেগুলো নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হবে। রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নতুন সচিব নজরুল ইসলামের যোগদান ও পুরনো সচিবের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওবায়দুল কাদের ওই কথা বলেন।
ও্ি সময় তিনি নতুন সচিব মো. নজরুল ইসলামকে বরণ ও বিদায়ী সচিব এমএএন ছিদ্দিককে বিদায় জানান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, বিআরটিএর চেয়ারম্যান মো. মশিউর রহমান, বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া, ডিটিসিএর নির্বাহী পরিচালক সৈয়দ আহম্মদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নতুন সচিবকে লক্ষ্য করে বলেন, এক্সেল লোড কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না গেলে দেশের সড়ক-মহাসড়ক ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে ও নষ্ট হয়ে যাবে।
তিনি বলেন, রাজধানীতে সিটিং বাসের নামে যে চিটিং বাণিজ্য চলছে তা নজরদারিতে রাখতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এ ছাড়া দ্রুত রাজধানীতে মেট্রোরেল দৃশ্যমান হবে বলে উল্লেখ করেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইতিহাস গড়ে ১০ উইকেটে জিতল প্রোটিয়ারা পরবর্তী সংবাদ যুদ্ধ নয়, আলোচনায় রোহিঙ্গা সংকট সমাধান : প্রধানমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads