ads

বুধবার , ১১ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘সংবিধানের আলোকে নির্বাচন অনুষ্ঠিত হবে’

খবর টি পড়েছেন : ১৬৩
‘সংবিধানের আলোকে নির্বাচন অনুষ্ঠিত হবে’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বর্তমান সরকারের অধীনেই সংবিধানের আলোকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একান্ত প্রয়োজনে নির্বাচন কমিশন আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে কোনো কোনো ক্ষেত্রে প্রতিরক্ষা বাহিনী নিয়োগ করতে পারে। তবে তাদেরকে বিচারিক ক্ষমতা দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। ১১ অক্টোবর বুধবার বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে মতবিনিময় সভাটি শুরু হয়। রাশেদ খান মেননের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল এতে উপস্থিত ছিলেন।
দলটির লিখিত প্রস্তাবনায় বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের আলোকে বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকার দৈনন্দিন কার্যাবলী ছাড়া নীতিগত কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে স্বরাষ্ট্র, স্থানীয় সরকার মন্ত্রণালয়, জনপ্রশাসন নির্বাচনকালীন নির্বাচন কমিশনের অধীনস্ত থাকবে। নির্বাচন পরিচালনার সাথে যুক্ত ব্যক্তিরা নির্বাচনের পূর্বে ও পরে একটি নির্দিষ্ট সময়কালে নির্বাচন কমিশনের অধীনে থাকবে।
ওই সময়ে তাদের করা কোনো অপরাধ ও কর্তব্যে অবহেলার জন্য নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে যেকোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং সরকার তা বাস্তবায়নে বাধ্য থাকবে। ‌ এ ছাড়া দলটি প্রস্তাব করে একান্ত প্রয়োজনে নির্বাচন কমিশন আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে কোনো কোনো ক্ষেত্রে প্রতিরক্ষা বাহিনী নিয়োগ করতে পারে।
তবে তাদেরকে বিচারিক ক্ষমতা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ‌‌ এ পর্যন্ত ২৯টি দলের সঙ্গে আলোচনায় বসলো ইসি। এ ছাড়া আজ বিকাল ৩টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে ইসির।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘ওস্তাদের মাইর শেষ রাইতে’ : মেসি ম্যাজিকে রাশিয়া… পরবর্তী সংবাদ শাহজালালে ২ কোটি টাকার ৪০ স্বর্ণবার উদ্ধার

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads