ads

বুধবার , ১১ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাহজালালে ২ কোটি টাকার ৪০ স্বর্ণবার উদ্ধার

খবর টি পড়েছেন : ২০৯
শাহজালালে ২ কোটি টাকার ৪০ স্বর্ণবার উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর শাহজালাল বিমানবন্দরে ইউ এস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩২ লাখ টাকা। ১১ অক্টোবর বুধবার ইউ এস বাংলা এয়ারলাইন্সের (ফ্লাইট নং বিএস৩২২) ১১ এ ও ১১ বি সিটের ভেতর থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়।
জানা যায়, বুধবার সকাল ৭টায় মাস্কাট থেকে আসা ওই ফ্লাইট রামেজিং করা হয়। রামেজিং এর অংশ হিসেবে বিমানের বিভিন্ন স্থান তল্লাশির একপর্যায়ে সিটের ভেতরে শক্ত ধাতব বস্তু থাকার অস্তিত্ব যায়। সিটের নরম ফোম ওঠানোর পর দেখা যায় কালো স্কচটেপ মোড়ানো দুটি বান্ডিল পরে আছে। বান্ডিল দুটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে বিমানবন্দরের কাস্টম হলে নিয়ে আসা হয়।
পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে স্কচটেপ মোড়ানো ১০ তোলা ওজনের ৪০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘সংবিধানের আলোকে নির্বাচন অনুষ্ঠিত হবে’ পরবর্তী সংবাদ জঙ্গিদমন দেশে শান্তি আনবে : তথ্যমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads