•৩ সপ্তাহে পাশবিকতার শিকার ৪ শিশু
স্টাফ রিপোর্টার ॥ আইনী কাঠামো জোরদারকরণ এবং সামাজিক সচেতনতা গড়ে তুলতে নারীবাদী সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করতে থাকলেও থামছে না নারী ও শিশুর প্রতি সহিংসতা। প্রায়ই এক শ্রেণির পাষ-, লম্পট আর নরপিশাচদের ছোবলে পরিণত হচ্ছে নারীর পাশাপাশি কন্যাশিশুরাও। এরই ধারাবাহিকতায় শেরপুরের পল্লীতে ফের ওই পাশবিক নির্যাতনের শিকার হয়েছে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশু (১১)। ৬ অক্টোবর শুক্রবার বিকেলে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের কৃষ্ণপুর দশকাহনীয়া গ্রামে ওই ঘটনা ঘটে। আর ধর্ষণের পরপরই স্থানীয় হাতু মিয়ার ছেলে ২ সন্তানের জনক ধর্ষক জসিম উদ্দিন (২৭) এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পর ওই শিশু অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় রাতেই সদর থানায় একটি ধর্ষণের মামলা দায়ের হয়। তবে শনিবার দুপুর পর্যন্ত ধর্ষক জসিমকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যদিকে এ নিয়ে জেলায় ৩ সপ্তাহের মধ্যে পাশবিক নির্যাতনের শিকার হলো ৪ শিশু।
জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় বাজার থেকে কলা-বিস্কুট, শুটকি মাছ কিনে বাড়ি ফিরছিল ওই শিশু। ওইসময় প্রতিবেশী জসিম উদ্দিন তাকে পেছন থেকে ধাওয়া করে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি ধান ক্ষেতে নিয়ে যায়। সেখানে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে অচেতন অবস্থায় শিশুকে ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে অন্য এক প্রতিবেশী তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। অবস্থার অবনতি হতে থাকলে রাতে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই শিশুর মা জানান, ‘জসিম আমার মেয়ের মান ইজ্জত মেরেছে। আমি ওর উফুযুক্ত বিচার চাই।’
জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ অরূপ সাহা জানান, ধর্ষণের ফলে শিশুটির যৌনাঙ্গে জখম হয়েছে। তাকে ভর্তির পর চিকিৎসা দেয়া হচ্ছে। মেডিকেল বোর্ড করে তার পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শিশু ধর্ষণের ঘটনায় সদর থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। ওই ধর্ষককে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য, এর আগে গত ১৯ সেপ্টেম্বর সদর উপজেলার বাজিতখিলা গ্রামের চকলেট দেওয়ার প্রলোভনে স্থানীয় লম্পট নবী হোসেন ৬ বছরের এক শিশুকে ধর্ষণ, ২৩ সেপ্টেম্বর নালিতাবাড়ী উপজেলার বাতকুচি গ্রামের আজিজুল হক ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা ও ৩০ সেপ্টেম্বর নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রামপুর গ্রামের রুবেল মিয়া এক হতদরিদ্র পরিবারের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে।









