ads

বৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রোহিঙ্গা তহবিলে আওয়ামী লীগের সহায়তা

খবর টি পড়েছেন : ১৭৪
শেরপুরে রোহিঙ্গা তহবিলে আওয়ামী লীগের সহায়তা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গাদের সহায়তায় এবার শেরপুরে জেলা প্রশাসনের তহবিলে ১ লাখ ৭০ হাজার টাকা প্রদান করেছে জেলা আওয়ামী লীগ। ৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপির নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের হাতে ওই অর্থ তুলে দেন। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-১ পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ দুলাল উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক শামীম হোসেন, উপ-প্রচার সম্পাদক বেলাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমীর আলী সরকার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরাসহ বেশ কয়েকজন দলীয় নেতা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন জানান, রোহিঙ্গাদের সহায়তায় জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত তহবিলে এ নিয়ে প্রায় ১০ লাখ টাকা জমা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার॥ হত্যা মামলা পরবর্তী সংবাদ পিডিবির অব্যবস্থাপনা ॥ নকলায় ট্রান্সফরমার প্রতিস্থাপন করতে গিয়ে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads