ads

বৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এবার মাস্টার্সপড়ুয়া সেই শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ॥ কাবিনের অস্তিত্ব নিয়েই প্রশ্ন!

খবর টি পড়েছেন : ১৬৬
শেরপুরে এবার মাস্টার্সপড়ুয়া সেই শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ॥ কাবিনের অস্তিত্ব নিয়েই প্রশ্ন!
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে কথিত স্ত্রীর মর্যাদার দাবি আদায়ে পুলিশের এএসআই আরিফুজ্জামান সোহাগের বাড়িতে অনশনকারী মাস্টার্স পড়ুয়া সেই শিক্ষার্থী মরিয়ম আক্তার মেরি (২২), তার মা নাজমা বেগম (৫০) ও আত্মীয় মিলন মিয়ার (৩৫) বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ হয়েছে। ৫ অক্টোবর বৃহস্পতিবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান ওই আদেশ দেন। তবে সন্ধ্যা পর্যন্ত আদালতের ওই আদেশ থানায় পৌঁছেনি।
জানা যায়, শেরপুর সদর উপজেলার পূর্ব আলিনাপাড়া খালপাড় এলাকার মৃত আনিছুর রহমান দুলালের ছেলে ও পুলিশের এসবি শাখায় কর্মরত এএসআই মোঃ আরিফুজ্জামান সোহাগ (বিপি-৮৮০৭১২৮৭৪৭) এর সাথে ২০১৬ সাল থেকে প্রেমের সম্পর্ক এবং ওই বছরের ২৭ ডিসেম্বর টাঙ্গাইলে সোহাগের এক আত্মীয়ের বাড়িতে নিয়ে গোপনে বিয়ে ও স্বামী-স্ত্রী হিসেবে মেলামেশার অভিযোগ তুলে পার্শ্ববর্তী আন্ধারিয়া নয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে মরিয়ম আক্তার মেরি। সেইসাথে স্ত্রীর মর্যাদার দাবি আদায়ে ১৫ সেপ্টেম্বর সোহাগের বাড়িতে অনশন শুরু করে ওই শিক্ষার্থী। পরদিন তার মা’র দায়ের করা নিখোঁজের জিডির প্রেক্ষিতে থানা পুলিশ তাকে উদ্ধার করে মায়ের জিম্মায় দিয়ে দেয়। এরপর ১৯ সেপ্টেম্বর বিয়ের বিশ্বাস জন্মিয়ে প্রতারণামূলকভাবে স্বামী-স্ত্রী হিসেবে মেলামেশা ও সহায়তার অভিযোগে ওই শিক্ষার্থী বাদী হয়ে আদালতে এএসআই সোহাগসহ ৬ জনের বিরুদ্ধে একটি নালিশী মামলা দায়ের করলে তাদেরকে ১৮ অক্টোবর স্ব-শরীরে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ হয়। কিন্তু এরপরও ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় সোহাগের বাড়িতে ফের অনশন শুরু করে সেই শিক্ষার্থী। কেবল তাই নয়, প্রথম দফায় কথিত গোপন বিয়ের কাবিননামা দেখাতে না পারলেও দ্বিতীয় দফায় শ্রীবরদীর এক কাজী অফিসের কাবিননামা সংগ্রহ করে সে স্ত্রীর মর্যাদার দাবি আদায়ে অনড় থাকে এবং তা আদায়ে ব্যর্থ হলে আত্মহত্যা করে সোহাগ ও তার পরিবারের লোকজনকে ফাঁসাবে বলে প্রকাশ্যে হুমকি দেয়।
অন্যদিকে আত্মহত্যার হুমকির ঘটনায় ২৫ সেপ্টেম্বর এএসআই সোহাগের চাচা মিজানুর রহমান মঞ্জু বাদী হয়ে সেই শিক্ষার্থী মরিয়ম আক্তার মেরি, তার মা নাজমা বেগম ও আত্মীয় মিলন মিয়ার বিরুদ্ধে একটি নালিশী মামলা দায়ের করলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঘটনার বিষয়ে তদন্তপূর্বক আগামী ১৩ নভেম্বর মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। ওই আদেশের প্রেক্ষিতে সদর থানার এসআই বকুল সাহা ৪ অক্টোবর আদালতে ঘটনার প্রাথমিক সত্যতা রয়েছে বলে প্রতিবেদন দাখিল করেন। ৫ অক্টোবর বাদীপক্ষের মামলার নথি উপস্থাপনের দরখাস্ত ও শুনানী অন্তে মেরিসহ সকলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ দেয় আদালত।
এ ব্যাপারে এএসআই সোহাগের চাচা মিজানুর রহমান মঞ্জু দাবি করেন, শিক্ষার্থী মেরি প্রথম থেকেই টাঙ্গাইলে বিয়ের কাবিনের নামে ধু¤্রজাল সৃষ্টি করলেও এখন সে শ্রীবরদীর সদর ইউনিয়নের নিকাহ রেজিস্টার অফিসের কাবিনামা বের করেছে। সেটিও ভূয়া ও জাল। তিনি আরও দাবি করেন, মেরি ও তার সাথে থাকা একটি সুবিধাবাদী মহল নিজেদের স্বার্থ চরিতার্থ করতেই ওইসব কর্মকাণ্ডে জড়িত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত পরবর্তী সংবাদ নকলায় ১৯ ড্রাম তরল বিস্ফোরক উদ্ধার : নারী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads