শ্যামলবাংলা ডেস্ক: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়।এরপর দুপুর সোয়া ২টায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট (পূর্ণাঙ্গ) সভা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত থাকবেন।এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছেন ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক।এর আগে সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে আপিল বিভাগের অন্য চার বিচারপতিও ছিলেন।বেঞ্চের অপর বিচারকরা হলেন- বিচারপতি সৈয়দ মা
হমুদ হোসেন, বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

সূত্র জানায়, সকাল ১০টা পর্যন্ত আপিল বিভাগের কার্যক্রম চলে। এর পর নিয়মানুযায়ী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে অন্য বিচারক ও আইনজীবীরা মতবিনিময় করেন।এরপর দুপুর সোয়া ২টায় সব বিচারপতিকে নিয়ে বৈঠক করবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।এর আগে ব্যক্তিগত অসুস্থতার কারণে এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এ ব্যাপারে তিনি সোমবার রাষ্ট্রপতি বরাবর একটি আবেদন করেন।
আবেদনে মঙ্গলবার থেকেই ছুটিতে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। এই ছুটির আবেদনের পরিপ্রেক্ষিতে তার অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। সোমবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী কর্মে প্রবীণ হওয়ায় রাষ্ট্রপতি তাকে (আবদুল ওয়াহহাব মিঞা) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।এদিকে ২৭ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি ছিল। আজ থেকে নিয়মিত আদালত বসছে।
উল্লেখ্য, বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞার জন্ম ১৯৫১ সালের ১১ নভেম্বর। তিনি ১৯৭৪ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হন ১৯৯৯ সালে। ২০১১ সালে তিনি আপিল বিভাগের বিচারপতি হন। সবশেষ গত ১০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি দেশের বাইরে থাকায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞা।








