ads

মঙ্গলবার , ৩ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকায় অরুণ জেটলি

খবর টি পড়েছেন : ১৫০
ঢাকায় অরুণ জেটলি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ৩ দিনের সফরে ঢাকা পৌঁছেছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের আমন্ত্রণে ৩ অক্টোবর মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকায় পৌঁছেন তিনি।
ভারতের একটি বিশেষ বিমানে ঢাকার কুর্মিটোলায় বিমানবাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে নামার পর আবুল মাল আব্দুল মুহিত তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে তাকে সোনারগাঁও হোটেলে নিয়ে যাওয়া হয়। বিকেল সাড়ে ৫টায় হোটেলে এফবিসিসিআই প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে অংশ নেবেন অরুণ জেটলির। ভারতের অর্থ সচিব সুভাষ চন্দ্র গর্গ, কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী-শিল্পপতিদের ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল তার সঙ্গে এসেছেন।
সফরে বাংলাদেশকে তৃতীয় দফায় ভারতের ৪০০ কোটি ডলার ঋণ দেওয়ার বিষয়ে চুক্তি হবে বলে সোমবার ভারতীয় দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবার দুই দেশের অর্থমন্ত্রীর উপস্থিতিতে ঋণচুক্তি বাস্তবায়নে ‘ডলার লাইন অব ক্রেডিট’ চুক্তি সই হবে। এ চুক্তি হলে বাংলাদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের বাস্তবায়ন সম্ভব হবে।
এছাড়া দুই মন্ত্রীর উপস্থিতিতে বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষার জন্য দুই দেশের মধ্যে হওয়া চুক্তি নিয়ে ‘যৌথ ব্যাখ্যামূলক নোট’ স্বাক্ষরিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সফরে পলিসি রিসার্চ ইন্সটিটিউট অব বাংলাদেশ ও ভারতীয় হাই কমিশনের উদ্যোগে ‘ভারত সরকারের সামষ্টিক অর্থনৈতিক উদ্যোগ’ বিষয়ে বক্তব্য দেবেন অরুণ জেটলি। একই সঙ্গে বাংলাদেশের অর্থমন্ত্রী ও সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
এছাড়া স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ‘ক্যাশলেস ভিসা সার্ভিস’ পরিচালনার নতুন সেবা ও এক্সিম ব্যাংক অব ইন্ডিয়ার ঢাকা কার্যালয়ের উদ্বোধন করবেন দুই অর্থমন্ত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের কার্যক্রম শুরু পরবর্তী সংবাদ রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতিই আমাদের বিজয় : নৌমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads