ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে মৌলিক সাক্ষরতা প্রকল্পের জরিপ কর্মীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও সেবা পরিষদ (এসপি) এর বাস্তবায়নে এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) ১৫-৪৫ বছরের নিরক্ষর ব্যক্তিদের জন্য জরিপ কর্মীদের ওই ওরিয়েন্টশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সৈয়দ মোক্তার হোসেন।
সেবা পরিষদের নির্বাহী পরিচালক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, সদস্য আয়শা সিদ্দিকা রূপালী, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, গৌরীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু, আওয়ামীলীগ নেতা বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।




















