ads

সোমবার , ২ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একমাসের ছুটিতে প্রধান বিচারপতি

খবর টি পড়েছেন : ৪৭৬
একমাসের ছুটিতে প্রধান বিচারপতি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : এক মাসের ছুটিতে গেলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ২ অক্টোবর সোমবার তিনি ছুটি সংক্রান্ত একটি চিঠি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি একজন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দেবেন।
এ বিষয়ে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক দৈনিক ইত্তেফাককে বলেন, অসুস্থতার কারণে প্রধান বিচারপতি ছুটিতে গেছেন। প্রধান বিচারপতি নিজের ছুটি নিজেই মঞ্জুর করেন। যেহেতু আমাদেরকে ছুটি বিষয়ে তিনি একটি ইনটিমিশন দিয়েছেন, সেহেতু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে। এখন সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি একজন অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ দেবেন।
বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করেন এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ। বাতিলের ওই মূল রায়টি লেখেন প্রধান বিচারপতি। তিনি রায়ে বাংলাদেশের রাষ্ট্র ও সমাজ, রাজনীতি, নির্বাচন কমিশন ও সংসদ এবং সামরিক শাসন নিয়ে বিভিন্ন পর্যবেক্ষণ দেন। তার ওই পর্যবেক্ষণে সরকার তীব্র সমালোচনা করে। প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেন সরকারদলীয় সংসদ সদস্যরা। সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আইনজীবীরাও উনার পদত্যাগ দাবি করেন। একইসঙ্গে আইনজীবীরা দাবি করেছিলেন চলতি অবকাশের পূর্বেই প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে। এসবের ধারাবাহিকতায় প্রধান বিচারপতি অবশেষে ছুটিতে গেলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে মৌলিক সাক্ষরতা প্রকল্পের জরিপ কর্মীদের ওরিয়েন্টেশন পরবর্তী সংবাদ রোহিঙ্গা প্রত্যাবাসনে হবে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads