ads

বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তথ্য অধিকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা

খবর টি পড়েছেন : ২৪৩
শেরপুরে তথ্য অধিকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১৭ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসক ভবন চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা জান্নাত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিশু কর্মকর্তা আসলাম খান, জেলা ব্র্যাক প্রতিনিধি আতাউর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ। ওইসময় সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটা মালিককে ১ লাখ… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে আন্তঃধর্মীয় সেমিনার অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads