ads

বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা

খবর টি পড়েছেন : ২৮৯
ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে অননুমোদিতভাবে কৃষিজমিতে ইটভাটা স্থাপনের অভিযোগে ইটভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৬ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা করিম ওই জরিমানা করেন। অর্থদ-প্রাপ্ত ব্যক্তির নাম ইশতিয়াক আহমেদ। তিনি শেরপুর জেলা সদরের মোবারকপুর এলাকার বাসিন্দা।
জানা গেছে, ইশতিয়াক আহমেদ উপজেলার কাটাখালি সেতুসংলগ্ন কালিবাড়ি এলাকায় কয়েক একর কৃষিজমিতে অননুমোদিতভাবে ইটভাটা স্থাপনের কাজ করছিলেন। উপজেলা প্রশাসন থেকে তাঁকে (ইশতিয়াক) বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি ইটভাটা স্থাপন কাজ অব্যাহত রেখেছিলেন। ওই অবস্থায় বুধবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা করিমের নেতৃত্বে ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আদালত ২০১৩ সালের ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন আইনের ৮ ধারায় ইশতিয়াক আহমেদকে দোষী সাব্যস্ত করে এক লাখ টাকা জরিমানা করেন। ইশতিয়াক তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।
ইউএনও ফারহানা করিম অর্থদ- প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সদর উপজেলায় ভিক্ষুক পূর্নবাসন প্রক্রিয়া শুরু পরবর্তী সংবাদ শেরপুরে তথ্য অধিকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads