মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কৃষিমন্ত্রী ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরীকে শেরপুরের নকলায় সদ্য ঘোষিত সরকারীকরনকৃত নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার মন্ত্রী সরকারি সফরে নকলা-নালিতাবাড়ীতে গেলে ওই দিন সকালে নকলা পশ্চিম বাজার জোড়া ব্রীজপাড় এলাকার উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন ও অন্যান্য সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক উমর ফারুক, সহকারী প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, সহকারী শিক্ষক মিজানুর রহমান ও সুরঞ্জিত কুমার বণিক প্রমুখ।
ওইসময় মন্ত্রীর সাথে শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) মাসুদ উল আলম, শেরপুর খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপ-পরিচালক টিসি (বিএডিসি হিমাগার) রফিকুল ইসলাম, নকলা থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকীসহ স্থানীয় দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ উপস্থিত ছিলেন।









