ads

বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ! ॥ প্রতারকের খপ্পরে পড়ে প্রায় ৩শ’ পরিবার সর্বশান্ত

খবর টি পড়েছেন : ৩৪২
নকলায় চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ! ॥ প্রতারকের খপ্পরে পড়ে প্রায় ৩শ’ পরিবার সর্বশান্ত
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

মোঃ মোশারফ হোসেন, নকলা, (শেরপুর) : শেরপুরের নকলায় ভূয়া চাকরিদাতা ও প্রতারক সেকান্দর আলী মাস্টারের খপ্পরে পড়ে প্রায় ৩শ পরিবার সর্বশান্ত হয়ে পথে বসার উপক্রম হয়েছে। ওই ঘটনায় ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে নকলা উপজেরা পরিষদের সামনে প্রতারিতরা দুপুর আড়াইটা থেকে এক ঘন্টাব্যাপী মানববন্ধন করাসহ সুষ্ঠু বিচার দাবিতে সহকারী কমিশনার ভুমি মাসুদ উল আলমের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারের বরাবরে ও বিভিন্ন দফতরে অনুলিপি সম্বলিত স্মারকলিপি পেশ করেছেন।
মানববন্ধন চলাকালে প্রতারিতদের বক্তব্য, স্মারকলিপি ও আদালতে মামলার জন্য তৈরি করা নথিপত্রানুযায়ী জানা গেছে, চলতি বছরের মার্চে স্থানীয় দৈনিক তথ্যধারা পত্রিকায় প্রকাশিত রুরাল ডেভেলপমেন্টের আওতাধীন পল্লী ভিশন বাংলাদেশ লিঃ এর চিলড্রেন শিখন স্কুল প্রকল্পের জন্য থানা কন্ট্রোলার, এডুকেশন সুপার ভাইজার ও সাধারণ শিক্ষক/শিক্ষিকা নিয়োগ দেওয়ার লক্ষ্যে এক জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, ঘরকান্দা শাহপাড়া মা হল রোডে সোলার অফিস সংলগ্ন নালিতাবাড়ী, শেরপুরে অফিস বরাবরে আবেদন পত্র আহ্বান কার হয়। সে মোতাবেক সহ¯্রাধিক প্রার্থী আবেদন করেন। আবেদনকারীদের টাকার জোর বিবেচনায় প্রথমে নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে একজন করে ১০ জনের কাছে জামানত হিসেবে ৫০ হাজার থেকে ক্ষেত্র বিশেষে ৭০হাজার করে টাকা নিয়ে প্রতিজনে ২০ থেকে ৩০ টি স্কুল স্থাপনের স্বার্থে প্রতিটি স্কুলের জন্য একজন করে শিক্ষক অফিসে নিয়ে আসতে শর্ত দেওয়া হয়। শর্ত মোতাবেক সুপার ভাইজাররা সবাই মিলে পৌণে তিনশ শিক্ষক/শিক্ষিকাকে সেকান্দরের কাছে পাঠায়। সেকান্দর কৌশলে তাদের কাছ থেকে বিভিন্ন দিক বিবেচনায় ১০ হাজার থেকে ২০ হাজার করে টাকা নেয়। তারপর বাছাইয়ে টিকে যাওয়া সুপার ভাইজার ও শিক্ষকরা নিয়োগ পত্র চাইলে হেড অফিস থেকে পাঠানো হবে বলে সে কালক্ষেপন করে। কয়েকমাস গত হলেও বেতনের কোন খবর না পেয়ে প্রতারিতরা চাপ দিলে সেকান্দর মাস্টার আত্মগোপনে চলে যায়। প্রতারিতরা মোবাইল ফোনে (০১৭৮৪-৮১১৩৬৬) তার সাথে যোগাযোগ করলে সেকান্দর মাস্টার মামলার ভয়সহ নানা হুমকী দেয় বলে জানান তারা। অবশেষে কোন উপায় না পেয়ে সুষ্ঠু বিচার প্রার্থনায় আদালতে মামলা ও স্মারকলিপি এবং মানববন্ধনের সিদ্ধান্ত নেন তারা।
এ বিষয়ে সুপারভাইজার আব্দুল বাতেন ও মোছাঃ দিলরুবা আক্তারসহ বেশ কয়েকজন সুপারভাইজার ও শিক্ষক কান্না জড়িত কণ্ঠে জানান, দরিদ্র পরিবারের বেকার হওয়ায় অল্প টাকায় চাকরি পাওয়ার লোভে পড়ে তারা এমন বোকার মতো কাজ করেছেন। এখন সহায় সম্বল হারিয়ে একদিকে পরিবারের চাপ, অন্য দিকে সংগ্রহ করে দেওয়ার অপরাধে শিক্ষকদের চাপে দিশেহারা হয়ে পড়ছেন প্রতারিত সুপারভাইজাররা। দিলরুবার মতো কোন কোন সুপারভাইজার ও শিক্ষক পারিবারিক চাপ সামলাতে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলেও জানা গেছে। নকলা থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এবিষয়ে তার কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলা পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ করায় কৃষিমন্ত্রীকে ফুলেল… পরবর্তী সংবাদ শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads