ads

রবিবার , ১৭ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ ॥ গ্রেফতার হয়নি ধর্ষক

খবর টি পড়েছেন : ১৭৩
শেরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ ॥ গ্রেফতার হয়নি ধর্ষক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ধর্ষণের শিকার হয়েছে হতদরিদ্র পরিবারের ৬ বছরের এক শিশু। ১৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে গুরুতর আহতাবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষিতা শিশু সদর উপজেলার বাজিতখিলা গ্রামের এক দিনমজুরের মেয়ে। আর ধর্ষক নবী হোসেন (৪৫) স্থানীয় প্রভাবশালী। ওই ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখনও গ্রেফতার হয়নি নবী হোসেন।
জানা যায়, ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে বাজিতখিলা গ্রামে ৬ বছরের শিশুটি তার অন্য বান্ধবীর সঙ্গে খেলা করছিল। ওই সময় স্থানীয় প্রভাবশালী নবী হোসেন চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে গ্রামের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন। ওই সময় শিশুটির ডাক-চিৎকারে তার আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। ওই সময় নবী পালিয়ে যায়। পরে ধর্ষকের আত্মীয়-স্বজন ঘটনাটি ধামাচাপা দিতে থানা-পুলিশকে বিষয়টি না জানানোর জন্য শিশুটির পরিবারের ওপর চাপ প্রয়োগ করে। কিন্তু ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে এলাকাবাসীর সহায়তায় সদর থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করায়।
এ ব্যাপারে সদর থানার এসআই শুভ্র কুমার সাহা বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে ধর্ষণ ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে নবী হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে গ্রেফতারে তৎপরতা চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোহিঙ্গা ॥ কী বলছে আনান কমিশন! -মনজুরুল আহসান… পরবর্তী সংবাদ রোহিঙ্গা ক্যাম্পে হাতির আক্রমণ:বাবা-ছেলের মৃত্যু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads