ads

মঙ্গলবার , ১ আগস্ট ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ হবে ডিজিটাল বিশ্বের প্রবেশদ্বার : পলক

খবর টি পড়েছেন : ১৫৫
বাংলাদেশ হবে ডিজিটাল বিশ্বের প্রবেশদ্বার : পলক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দক্ষ মানবসম্পদ এবং মধ্যবিত্ত শ্রেণির ভোক্তার বাজারে পরিণত হওয়ার কারণেই বাংলাদেশ হবে ডিজিটাল বিশ্বের প্রবেশ দ্বার। তিনি ১ আগস্ট মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্প আয়োজিত ‘স্ট্রাটেজিক সিইও আউটরিচ প্রোগ্রাম’ এর উদ্বোধন অনুষ্ঠানে ওই কথা বলেন।
তিনি বলেন, বিশ্বের চাহিদার দিকে লক্ষ্য রেখে তথ্যপ্রযুক্তি শিল্প বিশেষ করে ইন্টারনেট অভ্ থিংস, অ্যানালাইটিকস, সামাজিক গণমাধ্যম, ক্লাউড এবং মোবাইল টেকনোলজির ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দিক-নির্দেশনায় সরকার আইসিটি খাতের সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন করছে। নীতিমালা ও আইন প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, ২০২৪ সাল পর্যন্ত আইটি ও আইটিইএস শিল্পের জন্য কর সুবিধা দেয়া হয়েছে। আইটি পার্কসহ আইসিটি অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন ৪ গুণ বৃদ্ধি করা হয়েছে এবং ইউনিয়ন পর্যন্ত উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেয়া হচ্ছে। এসব সুবিধার পাশাপাশি কর্মক্ষম তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে বিশ্ব বাজারের চাহিদাভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হচ্ছে।
পলক বলেন, দেশের আইটি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিসিজি কাজ করবে। তাদেরকে স্বল্প ও দীর্ঘ মেয়াদী উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে। যাতে আইটি খাতে টেকসই বিনিয়োগ পরিবেশ তৈরি হয় ।
তথ্যপ্রযুক্তি সচিব সুবীর কিশোর চৌধুরী, বিডার নির্বাহী চেয়ারম্যান আমিনুল ইসলাম, বিসিসির নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকারসহ শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ও আইটি খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। বাসস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শোকের মাস আগস্ট শুরু পরবর্তী সংবাদ সুশীল সমাজও চান নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads