ads

সোমবার , ৩১ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘শ্যামলবাংলা’র চতুর্থ বর্ষপূর্তি এবং প্রাসঙ্গিক কথা

খবর টি পড়েছেন : ১৯০
‘শ্যামলবাংলা’র চতুর্থ বর্ষপূর্তি এবং প্রাসঙ্গিক কথা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

সময়ের ঘূর্ণাবর্তে কেমন করে কেটে গেল দিন-মাস শেষে পুরো ৪টি বছর। ৩১ জুলাই; ন্যাশনাল অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম (www.shamolbangla24.com)’র চতুর্থ প্রতিষ্ঠাবাষিকী। আজকের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চেতনার দৃঢ় প্রত্যয় নিয়ে যাত্রা শুরু হয়েছিল ‘শ্যামলবাংলা২৪ডটকম’র। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সংবাদকর্মী, লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী আর দায়িত্বশীল মহলসহ সকলকে। সেইসাথে তাদের প্রতি প্রকাশ করছি শ্যামলবাংলার কৃতজ্ঞতা। অন্যদিকে সফলতার সূচনালগ্নে ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি নিউজ পোর্টালটির প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক শাহ আলম বাবুলের অকাল প্রয়াণের শূন্যতা আজও আমাদের মাঝে বিরাজমান। আজকের এই চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে শুধু শ্যামলবাংলা পরিবারই নয়, তারই তেজোদীপ্ত মেধা ও মননশীলতায় অসাম্প্রদায়িক চেতনায় প্রতিষ্ঠিত শ্যামলবাংলার মনোমুগ্ধ লাখো পাঠক তার বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে।
মফস্বল জেলা শহর থেকে একটি ন্যাশনাল অনলাইন নিউজপোর্টাল এর প্রকাশনা চালিয়ে যাওয়াটাই ছিল এক কঠিন চ্যালেঞ্জ। তারপরও যাত্রার অব্যবহিত পরই আমরা দেশের বিভাগীয় শহরসহ প্রায় প্রতিটি জেলা ও উপজেলা থেকে পেয়ে যাই একঝাক চৌকষ সংবাদকর্মী-প্রতিনিধি। জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, বিনোদন, ক্রীড়া, কৃষি ও মফস্বল বিষয়ক সংবাদের পাশাপাশি ফিচার ও সমস্যাধর্মী লেখা প্রকাশে অনেকটাই ঘাটতি ছিল না আমাদের। যে কারণে দিন দিন বেড়ে যায় আমাদের পাঠকের সংখ্যা। শ্যামলবাংলার প্রকাশনায় কেবল ঘাটতি ছিল এবং এখনও আছে বিজ্ঞাপন প্রাপ্তির ক্ষেত্রে। এক্ষেত্রে অর্থাৎ অনলাইন নিউজপোর্টালে বিজ্ঞাপন প্রদানে বিত্তবান-ব্যবসায়ীদের রয়েছে যথেষ্ট মানসিকতার ঘাটতি। চলার পথে এটিই ছিল অন্যতম সমস্যা। এছাড়াও চলার পথে আরও কিছু সমস্যা-সঙ্কট মোকাবেলা করতে হয়েছে। শত সংকটের মাঝেও শ্যামলবাংলা আজ পাঠকের হৃদয়কোণে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। এটাই প্রতিষ্ঠার সবচেয়ে বড় সফলতা। ওইসব সমস্যা-সঙ্কট কাটিয়ে চিরায়ত বাংলার রূপ-বৈচিত্র, মমত্ববোধ ও দেশাত্ববোধে জাগ্রত শ্যামলবাংলা যাত্রার শুরু থেকেই কথা বলার চেষ্টা করেছে ‘মা, মাটি ও মানুষ’ এর পক্ষে। ওই স্বার্থ ও উদ্দেশ্য বাস্তবায়নে আমাদের চিন্তা-চেতনা তথা দায়িত্ববোধে কাজ করেছে দায়িত্বশীলতাও। কেবল ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে নয়, একটি রুচিসম্মত আধুনিক জাতীয় নিউজপোর্টাল হিসেবে শ্যামলবাংলাকে প্রতিষ্ঠাই ছিল আমাদের মূল লক্ষ্য। কিন্তু সমস্যা-সঙ্কটের কারণে আমরা সেই লক্ষ্য অর্জনে হয়তোবা সফল হতে পারিনি। তবে থেমে নেই আমাদের চেষ্টা।
শ্যামলবাংলার পঞ্চম বর্ষে পদার্পণে আমরা আগের সমস্যাগুলো কাটিয়ে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছতে এগিয়ে যাব এবং ওই এগিয়ে যাওয়ার পথে যাদের সহযোগিতা পেয়েছি, তাদের সহযোগিতা আরও বাড়বে; আর যাদের সহযোগিতা আদায়ে ব্যর্থ হয়েছি, তাদেরটা আদায়ে সফল হব- এই প্রত্যাশা আমাদের। পাঠক মহলসহ সচেতন ও দায়িত্বশীল মহলের সর্বাঙ্গীন সহযোগিতা ও পরামর্শও আমাদের চলার পথে পাথেয় হবে। জয়তু শ্যামলবাংলা; জয়তু শ্যামলবাংলা পঞ্চম বর্ষের যাত্রা।

Shamol Bangla Ads

লেখক : রফিকুল ইসলাম আধার, সম্পাদক-প্রকাশক, শ্যামলবাংলা২৪ডটকম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আজ শ্যামলবাংলা২৪ডটকম’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী : দেশ-বিদেশের পাঠক, সংবাদদাতা,… পরবর্তী সংবাদ শ্যামলবাংলা২৪ডটকম’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে শাহ আলম বাবুল স্মরণে :…

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads