ads

শনিবার , ২৯ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিরাপদ পানির আওতায় ৮৭ ভাগ মানুষ : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬৩
নিরাপদ পানির আওতায় ৮৭ ভাগ মানুষ : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে নিরাপদ পানির আওতায় এসেছে দেশের ৮৭ ভাগ মানুষ। তিনি ২৯ জুলাই শনিবার থেকে শুরু হওয়া দু’দিনব্যাপী ‘ঢাকা পানি সম্মেলন ২০১৭’। পানি সম্মেলনের উদ্বোধনীকালে ওই কথা বলেন। ওই সময় তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করা হবে।
রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ওই সম্মেলনে ২৭টি দেশ অংশ নিচ্ছে। পানি সম্মেলনের এবারের প্রতিপাদ্য হচ্ছে-টেকসই উন্নয়নে পানি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে খাদ্য নিরাপত্তাসহ এসডিজির সাতটি অভিষ্ঠ লক্ষ্যকে সামনে রেখে এই সম্মেলনে ২৭টি দেশের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৮২ জন বিদেশি প্রতিনিধি অংশ গ্রহণ করবেন।
নিরাপদ পানির গুরুত্ব উপলব্ধি করে এসডিজির ১৭টি লক্ষ্যের মধ্যে ১ নম্বর লক্ষ্য হচ্ছে সরাসরি পানির সঙ্গে সম্পৃক্ততা। এসডিজি ৬ এর অধীনে ছয়টি পৃথক লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর অগ্রগতি পর্যালোচনার জন্যও আটটি ইন্ডিকেটর নির্ধারণ করা হয়েছে। এসডিজি ৬ ছাড়াও এসডিজির আরও ৭টি লক্ষ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পানি ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সোমবার থেকে ইসির ধারাবাহিক সংলাপ শুরু পরবর্তী সংবাদ ‘খালেদা জিয়ার চলাফেরার ওপর নজর রাখা হচ্ছে’

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads