ads

সোমবার , ১৭ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এসপেক্ট ট্রাস্টের নালিতাবাড়ী উপজেলা কমিটি গঠিত

খবর টি পড়েছেন : ১৪৩
এসপেক্ট ট্রাস্টের নালিতাবাড়ী উপজেলা কমিটি গঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা ও সাহিত্য, টেকনোলজি বিকাশের মাধ্যমে দেশের সকল স্তরের জনসাধারণের অর্থনৈতিক উন্নয়ন সাধনে স্থানীয় ও প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার সুনিশ্চিত করে মুক্তি অর্জনের লক্ষ্যে এ্যাডভান্সড সার্ভিসেস ফর দ্যা পিপল’স ইকোনমি, কালচার এন্ড টেকনোলজি ট্রাস্টের (এসপেক্ট ট্রাস্ট) নালিতাবাড়ী উপজেলা কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে ১৬ জুলাই রবিবার বিকেলে মধুটিলা ইকোপার্ক মহুয়া রেস্ট হাউসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের গীতিকার মো. আজিজুর রহমান সরকার। এতে বক্তব্য দেন এসপেক্ট ট্রাস্টের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী মো. মোক্তার হোসেন, পরিবেশ কর্মী ও এসপেক্ট ট্রাস্টের শেরপুর জেলা সমন্বয়কারী মো. মুগনিউর রহমান মনি, এসপেক্ট ট্রাস্ট, ঝিনাইগাতী উপজেলা সভাপতি মো. আলমগীর হোসাইন, সাংবাদিক লাল মোহাম্মদ কিবরিয়া, মঞ্জুরুল আহসান, মাহফুজুর রহমান সোহাগ, এম সুরুজ্জামান, শাহাদত খোকন প্রমুখ। পরে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে মো. মঞ্জুরুল আহসানকে সভাপতি ও শাহাদত খোকনকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট এসপেক্ট ট্রাস্টের নালিতাবাড়ী উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন অ্যাডভোকেট ইয়াছমিন আক্তার সহ-সভাপতি, এম সুরুজ্জামান সহ-সাধারণ সম্পাদক, আব্দুল মোমেন কোষাধ্যক্ষ, আমিরুল ইসলাম ও মো. আবু কাওছার সম্মানিত সদস্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ভিটে মাটি থেকে উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads