স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নদীতে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৬ জুলাই রবিবার দুপুরে সদর উপজেলার মীরগঞ্জ উত্তরপাড়া মহল্লার মৃগী নদীর পাড় থেকে ওই লাশ উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার আখের মাহমুদের বাজার এলাকা দিয়ে মৃগী নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নদীতে প্রবল স্রোত থাকায় ততক্ষণে লাশটি ভাসতে ভাসতে প্রায় এক কিলোমিটার পাড়ি দিয়ে আটকে যায় মীরগঞ্জ উত্তরপাড়া এলাকার মৃগী নদীর পাড়ে। ওইসময় পুলিশ ঘটনাস্থল থেকে লাশটিকে উদ্ধার করে শেরপুর সদর থানায় নিয়ে যায়। লাশটির গায়ে কোথাও আঘাতের চিহ্ন না থাকলেও কিভাবে মৃত্যু হয়েছে তা জানার জন্য ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে শেরপুর সদর থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে।









