ads

রবিবার , ১৬ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভ্রাম্যমান আদালতে ২ প্রতিষ্ঠানের জরিমানা

খবর টি পড়েছেন : ২০৯
শেরপুরে ভ্রাম্যমান আদালতে ২ প্রতিষ্ঠানের জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নি¤œমানের ভোজ্যতেল এবং বেকারির খাদ্যজাত দ্রব্য বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৬ জুলাই রবিবার বিকেলে সদর উপজেলার কামারেরচর বাজারে অভিযান চালিয়ে ওই জরিমানা প্রদান করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ ও আরাফাত-উল-আলম। নি¤œমানের ভোজ্যতেল ও মানহীন পণ্যসামগ্রী বিক্রির দায়ে ভাই ভাই ট্রেডার্সের মালিক মোঃ নয়ন মিয়াকে ৭ হাজার টাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর বেকারী খাদ্য সামগ্রী বিক্রির দায়ে নজরুল ভ্যারাইটিজ স্টোরের মালিক মোঃ নজরুল ইসলামকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, দীর্ঘদিন যাবত এলাকায় ওই ২ প্রতিষ্ঠান বিভিন্ন ভেজাল পণ্য সামগ্রী ও খাদ্যদ্রব্য বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে তাদের প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মৃগী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার পরবর্তী সংবাদ শেরপুরে হাজী কল্যাণ সমিতির মতবিনিময় সভা

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads