ads

শনিবার , ১৫ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অটোরিকশা বিক্রির ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে হত্যা

খবর টি পড়েছেন : ১৬৩
শেরপুরে অটোরিকশা বিক্রির ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে হত্যা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে অটোরিকশা বিক্রির ঘটনাকে কেন্দ্র করে মাওলানা আক্কাস আলী (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ১৩ জুলাই বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বুড়িয়ারপাড় গ্রামে ওই ঘটনা ঘটে। আক্কাস নালিতাবাড়ীর কলসপাড় নঈমী মাদ্রাসার সুপার ও সদর উপজেলার বুড়িয়ারপাড় গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে ছিলেন।
জানা যায়, প্রায় এক বছর আগে আক্কাস আলী বুড়িয়ারপাড় গ্রামের আনার আলীর নিকট একটি ব্যাটারিচালিত অটোরিকশা বিক্রি করেন। ওই অটোরিকশাটি আনার আলী আবার একই গ্রামের রুবেলের নিকট বিক্রি করেন। কিন্তু আনার আলীর নিকট অটোরিকশাটি বিক্রি করার সময় আক্কাস আলী কোন দলিল করে দেননি। এ নিয়ে মাঝেমধ্যে আক্কাসের সঙ্গে আনারের বাগবিত-া হতো। এর জের ধরে গত ১৩ জুলাই বৃহস্পতিবার রাত ৮ টার দিকে আক্কাছ আলী অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে আনার আলী ও তাঁর কয়েকজন সহযোগী লিখিত দলিল করে দেওয়ার জন্য আক্কাসের ওপর চাপ সৃষ্টি করেন। দলিল পরে করে দেবেন-এ কথা বললে আনার আলী ও তাঁর সহযোগীরা আক্কাসকে অটোরিকশা হতে নামিয়ে বুড়িয়ারপাড় গ্রামের একটি জঙ্গলে নিয়ে যান এবং বুকে-পিঠে কিলঘুষিসহ বেদম মারপিট করেন। এতে আক্কাস আলী সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজন তাঁকে উদ্ধার করে খরখরিয়া বাজারের পল্লী চিকিৎসক ছোটনের ফার্মেসিতে নিয়ে যান। পল্লী চিকিৎসক ছোটন পরীক্ষা-নিরীক্ষা করে আক্কাস আলীকে মৃত বলে ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ওই ঘটনায় নিহতের স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে আনার আলীসহ ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শহিদুল ইসলাম ও আলামিনকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। জেলা সদর হাসপাতাল মর্গে নিহতের লাশের ময়নাতদন্ত করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ছেলের দায়ের কোপে বাবা গুরুতর আহত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : বালু উত্তোলনের ৫টি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads