ads

শনিবার , ১৫ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বেয়াই’র ঘুষিতে বেয়াই খুন

খবর টি পড়েছেন : ১৭৫
নালিতাবাড়ীতে বেয়াই’র ঘুষিতে বেয়াই খুন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে এক বেয়াই এর কিল-ঘুষিতে মারা গেছে আরেক বেয়াই। ১৩ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাতকুচি গ্রামে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় অপর বিয়াইসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।
জানা যায়, সাড়ে ৩ বছর আগে উপজেলার বাতকুচি গ্রামের সাদির আলীর ছেলে হোসেন আলীর সাথে ডালুকোনা গ্রামের আবেদ আলীর কন্যা আছমার বিয়ে হয়। বর্তমানে ওই দম্পতির সংসারে একটি দেড় বছরে ছেলে সন্তান রয়েছে। সম্প্রতি আর্থিক দৈন্যতার কারণে হোসেন আলী স্ত্রীকে নিয়ে কর্মের সন্ধানে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। এতে কনের জন্য যৌতুক দেওয়া কন্যা দায়গ্রস্ত পিতা আবেদ আলীর আপত্তি বাধে। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় বেয়াই সাদির আলীর বাড়িতে গিয়ে কন্যাকে ঢাকায় নিয়ে যেতে নিষেধ করে। এ নিয়ে উভয় বিয়াই এর মধ্যে বাক-বিতন্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। ওইসময় কন্যার পিতা আবেদ আলীর আঘাতে ছেলের পিতা সাদির আলী ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন সাদির আলীকে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিয়াই আবেদ আলী, তার স্ত্রী মাহফুজা বেগম ও কন্যা আছমাকে আটক করে থানায় নিয়ে যায়। নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর শহরে গবাদি পশুর অবাধ বিচরণ নিয়ন্ত্রণে এবার… পরবর্তী সংবাদ নকলমুক্ত পরিবেশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ-বিএসএস পরীক্ষা শুরু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads