ads

শনিবার , ৮ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খবর টি পড়েছেন : ২২০
শেরপুরে ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ইয়াবা বড়ি ও হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ৮ জুলাই শনিবার দুপুরে শহরের গোপালবাড়ী ট্রাকস্ট্যান্ড ও শীতলপুর এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার কর হয়। এরা হচ্ছে শহরের গোপালবাড়ী এলাকার শাহজাহানের ছেলে আলিমুল ইসলাম (৩২), গৌরীপুর এলাকার আমজাদ আলীর ছেলে মমিন মিয়া (৩৬) ও শীতলপুর এলাকার আব্দুল মন্নাফের ছেলে সালাহউদ্দিন (৪০)।
জানা যায়, দীর্ঘদিন যাবত কয়েক যুবক শহরের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই হাসিবুল হাসানের নেতৃত্বে পুলিশ সদস্যরা শনিবার দুপুর ২ টার দিকে শহরের গোপালবাড়ী ট্রাকস্ট্যান্ড ও শীতলপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। ওইসময় পুলিশ গোপালবাড়ী ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে ৬০টি ইয়াবা বড়িসহ আলিমুল ইসলামকে ও ৩০টি ইয়াবা বড়িসহ মমিন মিয়াকে আটক করে। পরে শীতলপুর এলাকা থেকে ৫ গ্রাম হেরোইনসহ পুলিশ সদস্যরা সালাহউদ্দিনকে আটক করে। জব্দ করা ৯০টি ইয়াবা বড়ির আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা ও ৫ গ্রাম হেরোইনের মূল্য ৫০ হাজার টাকা বলে পুলিশ জানায়।
ডিবি পুলিশের এসআই হাসিবুল হাসান বলেন, ওই ঘটনায় সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। এদের মধ্যে আলিমুলের বিরুদ্ধে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’টি মামলা রয়েছে বলে এসআই হাসিবুল জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বগুড়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি পরবর্তী সংবাদ জাতীয় দলে স্থান পেল শেরপুরের কৃতি ফুটবলার আতিক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads