ads

শনিবার , ৮ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি

খবর টি পড়েছেন : ২৬৩
বগুড়ায় ৩ হাজার পরিবার পানিবন্দি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বগুড়া সংবাদদাতা : বগুড়ার সারিয়াকান্দিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীতে পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শনিবার সকাল পর্যন্ত বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এর ফলে উপজেলার ৬টি ইউনিয়নে পানি ঢুকে অন্তত ১৮ গ্রামের তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যা কবলিত মানুষরা বিশুদ্ধ পানির অভাব ও পয়ঃনিষ্কাশনের সমস্যা নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।ইতোমধ্যে উপজেলার জলাবদ্ধ ৩৬ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৭টি বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আবদুল মান্নান জেলা প্রশাসকের বরাদ্দ করা ৫০ মেট্রিকটন চাল থেকে বিতরণ শুরু করেছেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, কয়েকদিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে কুতুবপুর, কামালপুর, চন্দনবাইশা, কর্ণিবাড়ি, কাজলা ও চালুয়াবাড়ি ইউনিয়নের পানি ঢুকে পড়ে। বিভিন্ন গ্রামের অন্তত ৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এদের অনেকে সহায়-সম্বল নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। এছাড়া ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। এর মধ্যে ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি উচ্চ বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে বন্যা দুর্গতরা বিশুদ্ধ খাবার পানি অভাবে রয়েছেন। পয়োঃনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় খোলা জায়গায় মল-মূত্র ত্যাগ করছেন বন্যাকবলিত এলাকাবাসী। এতে পানিবাহিত রোগ বৃদ্ধির আশংকা করা হচ্ছে। বগুড়া জেলা প্রশাসক নুরে আলম সিদ্দিকী দূর্গত এলাকার জন্য ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, শনিবার সকাল থেকে সংসদ সদস্য বন্যা দূর্গত চন্দনবাইশা, কামালপুর ও কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১ হাজার পরিবারে ২০ কেজি করে ২০ মেট্রিক টন চাল বিতরণ করেছেন। এছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটি ১৪৪ পরিবারের মধ্যে ৫ হাজার টাকা করে বিতরণ করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নির্যাতিতা লোপার ২২ ধারার জবানবন্দি হয়নি এক… পরবর্তী সংবাদ শেরপুরে ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads