ads

সোমবার , ৩ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় হতাশ অ্যাটর্নি জেনারেল

খবর টি পড়েছেন : ১৫৬
ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় হতাশ অ্যাটর্নি জেনারেল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় চরম হতাশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। তিনি ৩ জুলাই সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে ওই কথা জানান।
মাহবুবে আলম বলেন, ‘আমাদের স্বপ্ন ছিল ৭২ এর আদিসংবিধানে ফেরা। কিন্তু ওই রায়ের মধ্যে দিয়ে সেই স্বপ্ন পূরণ হলো না। এজন্য আমরা দুঃখ ও হতাশা প্রকাশ করছি।’
উচ্চ আদালতের বিচারপতি অপসারণে ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে সংবিধানের আনীত ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার সকাল সাড়ে ১০ টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ঐক্যমতের ভিত্তিতে সরকারের আপিল খারিজ করে দেয়। আপিল বিভাগ বলেছে, হাইকোর্ট রায়ের যে পর্যবেক্ষণ দিয়েছিল, সেই পর্যবেক্ষণ প্রত্যাহার সাপেক্ষে এই আপিল খারিজ করা হলো।
ওই রায়ের ফলে উচ্চ আদালতের বিচারপতি অপসারণে ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ন্যস্ত রইল বলে জানিয়েছেন আইনজীবীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহাল : সংসদের হাতে… পরবর্তী সংবাদ রাঙামাটিতে ফের পাহাড়ধস

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads