ads

রবিবার , ২ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় কয়েন নিয়ে বিপাকে ভিক্ষুক

খবর টি পড়েছেন : ২২৭
নকলায় কয়েন নিয়ে বিপাকে ভিক্ষুক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ভিক্ষা করে পাওয়া এক টাকা ও দুই টাকার কয়েন নিয়ে বিপাকে পড়েছেন ভিক্ষুক। বৃহস্পতিবার ও শুক্রবার সারাদিন এবং শনিবার সকালে নকলা শহরসহ বিভিন্ন বাজারে সরজমিনে ঘুরে দেখা গেছে, নারী পুরুষ ভিক্ষুকরা কয়েন নিয়ে বিভিন্ন দোকানীদের ধারে ধারে ঘুরছে। কিন্তু কেউ কয়েন নিতে চাচ্ছেন না।
গনপদ্দির ছখিনা, বানেশ্বরদীর হাসমত, মোজারের আনোয়ারা, পুলাদেশীর মতিজা, চন্দ্রকোণার আইজল, ভূরদীর হাসেন আলীসহ অনেক ভিক্ষুকের সাথে কথা হলে তারা বলেন, ‘আমরা বাজারে সারাদিন ভিক্ষা কইরা খালি এক টেহা আর দুই টেহার পইসা পাই। আঙ্গরে এই ভাংতি টেহা কেউ নিবার চায়না। আমরা এই পইসা কি করমু? মেলা মানুষ এই পইসা ব্যাংক জমা দিবার কয়। কিন্তুক আমরাতো ব্যাংক চিনিনা। বেহেই আঙ্গরে ভাংতি পইসা দেয়, কেউ নিবার চায়না। আমরা ভাংতি পইসা ভিক্ষা নিবার না চাইলে মেলা মানুষ আঙ্গরে ভিক্ষাই দেয়না। তারা কয় পয়সা নিলে নেও, না নিলে অন্য জাগাত যাও। আমরা খুব সমস্যাত আছি।’
দোকানীরা জানান, কয়েন নিতে তাদের কোন আপত্তি নেই, কিন্তু ক্রেতারা নিতে চায় না। তাই তারাও সহজে কয়েন নিতে চাচ্ছেন না। এবিষয়ে প্রবাল আয়ুর্বেদ এন্ড ইউনানী ক্লিনিকের মালিক জাহাঙ্গীর হোসেন আহমেদ বলেন, ভিক্ষুকদের আকুতিতে অনেক সময় বাধ্যহয়েই তাদের ভিক্ষা করে জমানো কয়েন আমি নেই। ওইসব কয়েন আবার অন্য ভিক্ষুকদের দেই। অতএব অবশেষে কয়েনের বিপাকে ভিক্ষুকদেরকেই পড়তে হয়। এবিষয়ে নকলার কয়েকাট ব্যাংকে যোগাযোগ করে জানা গেছে, যেকেউ কয়েন বদলাতে আসলে ব্যাংক কতৃপক্ষ কয়েন রেখে কাগজে মুদ্রিত টাকা দিয়ে দেন। যেহেতু কয়েন অচল করা হয়নি তাই শুধু ব্যাংক ও ভিক্ষুকদের কাছে নয় সবজায়গায় এবং সবসময় সবমানুষের কাছেই কয়েন রাখতে বা লেনদেন করতে এই প্রতিবেদকের মাধ্যমে দোকান মালিকসহ সর্বসাধারণের কাছে অনুরোধ জানিয়েছেন সুধীজনরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিচারকদের শৃঙ্খলাবিধি প্রকাশে আরও ২ সপ্তাহ সময় পরবর্তী সংবাদ ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads