ads

মঙ্গলবার , ২০ জুন ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদে ঘরমুখী যাত্রীদের সহায়তা করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান কাদেরের

খবর টি পড়েছেন : ২৪৪
ঈদে ঘরমুখী যাত্রীদের সহায়তা করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান কাদেরের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঈদে ঘরমুখী যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মানুষের নির্বিঘ্ন চলাচলে সহায়তায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। তারা সড়কে থেকে যান চলাচল নির্বিঘ্ন করতে সহায়তা করবে। ২০ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে গিয়ে তিনি ওই নির্দেশ দেন।
সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী বলেন, আজ থেকে ঢাকা-র্টাঙ্গাইল মহাসড়কের ৪ লেনের কাজ বন্ধ থাকবে। ঈদের পরবর্তী ৩ দিন পর্যন্ত এই সড়কে আর কোনো কাজ হবে না।
ওইসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, রাঙ্গামাটি ও বান্দরবানের ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের কাজ চলছে। কয়েকটি সড়ক হালকা যানবাহন চলাচেলের জন্য খুলে দেয়া হয়েছে।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ এবং যানজট নিরসনে জনগণের পাশের দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। তারা দুর্যোগ ও যানজট নিরসনে মানুষের পাশে থাকবে।
ওইসময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলাম, সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী টি এন নাহীন রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফখরুলের ওপর হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা… পরবর্তী সংবাদ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার যানজট

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads