ads

সোমবার , ১৯ জুন ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফরিদপুরে বজ্রপাতে মা-ছেলেসহ ৫ জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ২২৭
ফরিদপুরে বজ্রপাতে মা-ছেলেসহ ৫ জনের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সালথা উপজেলায় মা-ছেলেসহ ৩ জন, সদর ও চরভদ্রাসন উপজেলায় ২ জনের মৃত্যু হয়। এসব ঘটনায় আহত হয়েছে ৩ জন। ১৯ জুন সোমবার সকালে বজ্রপাতে মৃত্যুর ওই সব ঘটনা ঘটে। এর আগে রবিবার বিকালে ফরিদপুরের চরভদ্রাসনে বজ্রপাতে একই পরিবারের ৩জনসহ ৫ জন মারা যায়।
সালথা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ফায়েকুজ্জামান জানান, সোমবার সকালে বজ্রপাতে সালথা উপজেলার ভাবুকদিয়া গ্রামের গৃহবধু হেলেনা বেগম ও তার শিশুপুত্র হেলাল মারা যায়। এছাড়া মো. মিলন নামে আরো একজন মাঠে কাজ করার সময় মারা যান।
এদিকে চরভদ্রাসনের ছমির ব্যাপারীর ডাঙ্গী এলাকায় একটি জমিতে ৩ জন দিনমজুর কাজ করছিল। ওইসময় বজ্রপাতে কাবুল নামের এক দিনমজুর মারা যায়।
অপরদিকে সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান জানান, কবিরপুরে খেয়াঘাট এলাকায় বজ্রপাতে মো. ওমর আলী (৪৫) নামে এক দিনমজুরের মুত্যু হয়েছে।
এর আগে রবিবার বিকালে ফরিদপুরের চরভদ্রাসনে বজ্রপাতে একই পরিবারের ৩ জন সহ ৫জন মারা যায়।

Shamol Bangla Ads

ফরিদপুর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ সুরজুল আমিন জানান, দিনভর থেমে থেমে ভারি ও মাঝারি বর্ষণ হতে পারে। সেই সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অনলাইন গণমাধ্যমকে নিবন্ধন করতে হবে পরবর্তী সংবাদ ঈদে ঘরমুখী যাত্রীদের সহায়তা করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads