ads

শনিবার , ১৭ জুন ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাণিজ্যিক জাহাজের সঙ্গে মার্কিন রণতরীর সংঘর্ষ, নিখোঁজ ৭

খবর টি পড়েছেন : ১৭৩
বাণিজ্যিক জাহাজের সঙ্গে মার্কিন রণতরীর সংঘর্ষ, নিখোঁজ ৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাপানের উপকূলীয় এলাকায় একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি রণতরীর সংঘর্ষ হয়েছে। ওই ঘটনার পর থেকে মার্কিন রণতরীর ৭ ক্রু নিখোঁজ রয়েছেন।
শনিবার সকালে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জাপানের স্থানীয় সময় শনিবার রাত আড়াইটার দিকে ইয়োকোসুকার ৫৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ফিলিপাইনের পতাকাবাহী মালবাহী একটি জাহাজের সঙ্গে মার্কিন নৌবাহিনীর একটি রণতরীর সংঘর্ষ হয়। সংঘর্ষে রণতরীটির একটি অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে রণতরীটির কমান্ডিং অফিসারসহ কয়েকজন আহত হন। কমান্ডিং অফিসারকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনার পর মার্কিন সপ্তম রণতরীর পক্ষ থেকে এক টুইটে বলা হয়েছে, তাদের যুদ্ধজাহাজের কমান্ডিং অফিসার কমোডর ব্রাইস বেনসনকে ইয়োকোসুকায় মার্কিন নেভি হাসপাতালে নেওয়ার পর তার অবস্থা এখন স্থিতিশীল। এছাড়া আহত আরও দুই নাবিককে হেলিকপ্টারে করে এই হাসপাতালে নেওয়া হয়েছে বলেও টুইটে জানানো হয়। এর আগে দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে জানানো হয়েছিল, সংঘর্ষে মার্কিন যুদ্ধজাহাজটির বেশ ক্ষতি হয়েছে এবং কিছু অংশে পানি ঢুকে পড়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে ক্ষতিগ্রস্ত যুদ্ধজাহাজটি এখন বেশ ধীরগতিতে, তবে নিজস্ব শক্তির ওপর ভর করেই ইয়োকোসুকার দিকে যাচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত পরবর্তী সংবাদ এই অভিজ্ঞতা বিশ্বকাপে ভালো কাজে দেবে : মাশরাফি

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads