ads

বুধবার , ১০ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সব বিষয়ে পাশ করলেও ফলাফল পায়নি নকলার ৪১ পরীক্ষার্থী

খবর টি পড়েছেন : ১৪৩
সব বিষয়ে পাশ করলেও ফলাফল পায়নি নকলার ৪১ পরীক্ষার্থী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : ২০১৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ৪ মে বৃহস্পতিবার প্রকাশ করা হয়। এতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শেরপুরের নকলা উপজেলার দুটি প্রতিষ্ঠানের জেনারেল ইলেক্ট্রিকেল ওয়ার্ক শাখার ৪১ পরীক্ষার্থী আবশ্যিক ও ঐচ্ছিক সব বিষয়ে কৃতকার্য হলেও ফলাফলে অকৃতকার্য দেখানো হয়েছে।
জানা গেছে, নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার জেনারেল ইলেক্ট্রিকেল ওয়ার্ক এর ২৬ জন এবং পাঁচকাহুনিয়া আইডিয়াল কলেজের এসএসসি ভোকেশনাল শাখার একই ট্রেডের ১৫ জন সব বিষয়ে কৃতকার্য হলেও নম্বর পত্রে বাস্তব প্রশিক্ষণ কলামে ‘এফ’ আসায় প্রাপ্ত ফলাফলে ফেল দেখানো হয়েছে। এতে পরীক্ষার্থী সহ অভিভাবকদের মাঝে হতাশা বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক পরীক্ষার্থী ও অভিভাবক জানায়, সংশ্লিষ্টরা গুরুত্ব দিয়ে কাজ না করায় আজ তাদের এঅবস্থায় পড়তে হয়েছে। তারা সরাসরি দায়িত্ব প্রাপ্ত শিক্ষক ও সংশ্লিষ্ট অফিস বা বোর্ডকে দায়ী করছে। অনেক অভিভাবক বলেন, স্কুলের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক বা কারিগরি শিক্ষা বোর্ডের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের উদাসীনতা বা গাফিলতির জন্যই নকলার ৪১ ফল প্রত্যাশীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে আছে।
এ বিষয়ে নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান ও সুরঞ্জিত কুমার বণিক বলেন, শুনেছি বাস্তব প্রশিক্ষণের নম্বর অনলাইনে প্রেরণের সময় বোর্ডের সার্ভারে ত্রুটি থাকায় সঠিক সময়ে তা পৌঁছেনি, তাই নাকি এসমস্যার সৃষ্টি হয়েছে। বাস্তব প্রশিক্ষণের নম্বর পত্রের মেইন কপি লোক মারফত বোর্ডে পাঠানো হয়েছে, দুই-এক দিনের মধ্যে বোর্ড ওই ৪১ ফল প্রত্যাশীদের ফলাফল প্রকাশ করবে-জানালেন সহকারী প্রধান শিক্ষক মোঃ ওমর আলী।
পাঁচকাহুনিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল আলম জানান, অনলাইনে নম্বর প্রেরণের সময় সার্ভারে ত্রুটি থাকায় যে সকল শিক্ষার্থীর নম্বর পত্র জমা হয়নি সেসব প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর নামের তালিকা প্রকাশ করে একটি আবেদন ফরম নিজস্ব ওয়েব সাইটে প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড। নম্বর পত্রের মেইন কপি এবং ওই ফরম পুরণ করে তিনি বোর্ডে জমা দিয়েছেন। তাকে বোর্ড কর্তৃপক্ষ নাকি বলেছেন, আগামী দুই-এক সপ্তাহের মধ্যেই তাদের ফলাফল ঠিক করে স্ব-স্ব প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দীর্ঘ প্রতীক্ষিত ঝিনাইগাতী-গুরুচরণ দুধনই সড়ক নির্মাণ পরবর্তী সংবাদ শেরপুরে ৩ দিনব্যাপী ‘তৃণমুলের তথ্যজানালা’ ইনফোলিডার প্রশিক্ষণ সমাপ্ত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads