ads

বুধবার , ১০ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দীর্ঘ প্রতীক্ষিত ঝিনাইগাতী-গুরুচরণ দুধনই সড়ক নির্মাণ

খবর টি পড়েছেন : ১৮৩
দীর্ঘ প্রতীক্ষিত ঝিনাইগাতী-গুরুচরণ দুধনই সড়ক নির্মাণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ দীর্ঘ প্রতীক্ষিত শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী-গুরুচরণ দুধনই সড়ক নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। ১০ কিলোমিটার দৈর্ঘ্যের ওই সড়ক নির্মাণকাজ শেষ হলে এলাকার ২০ হাজার মানুষের দূর্ভোগের অবসান হবে।
জানা যায়, দেশ স্বাধীনের পর থেকেই ওই রাস্তাটি নির্মাণের দাবি উঠে এলাকাবাসীর পক্ষ থেকে। বিভিন্ন সময় আশ্বাসও পাওয়া যায়। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। এ রাস্তা দিয়ে কাংশা, ধানশাইল ও নলকুড়া ইউনিয়নের কৃষকসহ বিভিন্ন শ্রেণী পেশার ২০ হাজার মানুষের যাতায়াত। রাস্তাটি নির্মিত না হওয়ায় দীর্ঘ ৪৫ বছর যাবত পথচারীদের চরম দূর্ভোগ পোহাতে হয়। কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সঠিক সময়ে বাজারজাত করতে না পারায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় কৃষকরা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন রাস্তাটির নির্মাণ কাজ হাতে নেন।
এলজিইডি’র প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ঠিকাদার নিয়োগের মাধ্যমে ২০১৫ সালে রাস্তাটির নির্মাণ কাজ শুরু হয়। শেরপুরের ঠিকাদার প্রতিষ্ঠান আকরাম এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী আকরাম হোসেন কাজটি পান। ইতোমধ্যেই নির্মাণ কাজের ৭৫ ভাগ সম্পন্ন হয়েছে। দ্রুত এগিয়ে চলছে নির্মাণ কাজ।
এ বিষয়ে সংসদ সদস্য একেএম ফজলুল হক বলেন, চলতি বছরের জুনের পূর্বেই নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। রাস্তাটি নির্মিত হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের দূর্ভোগের অবসান হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে গাড়ীতে লাগানো ক্ষতিকর চায়না… পরবর্তী সংবাদ সব বিষয়ে পাশ করলেও ফলাফল পায়নি নকলার ৪১…

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads