ads

মঙ্গলবার , ৯ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে প্রেস ব্রিফিং

খবর টি পড়েছেন : ১৫৮
শেরপুরে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে প্রেস ব্রিফিং
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিংসহ সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচারাভিযানের আওতায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ৯ মে মঙ্গলবার বিকেলে জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলা পরিষদ হলরুমে ওই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ওইসময় জেলা তথ্য কর্মকর্তা মুহাম্মদ আবুল খায়ের প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ একটি বাড়ি একটি খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা এবং সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
জেলা তথ্য কর্মকর্তা মুহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে সহকারী জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা মামুন উপস্থিত ছিলেন। ওইসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, জিএম আজফার বাবুল, এসএম শহীদুল ইসলাম, সঞ্জীব চন্দ বিল্টু, শরিফুর রহমান, মুগনিউর রহমান মনি, হাকিম বাবুল, দেবাশীষ ভট্টাচার্য, আসাদুজ্জামান মোরাদ প্রমুখ। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় ৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ‘তৃণমুলের তথ্যজানালা’ ইনফোলিডার প্রশিক্ষণ পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে গাড়ীতে লাগানো ক্ষতিকর চায়না…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads