ads

সোমবার , ৮ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াজাতকরণ কার্যক্রমে সহায়তায় এগিয়ে এসেছে ‘সামর্থ্য’

খবর টি পড়েছেন : ১৫৭
শেরপুরে ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াজাতকরণ কার্যক্রমে সহায়তায় এগিয়ে এসেছে ‘সামর্থ্য’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াজাতকরণ কার্যক্রমে সহায়তা দিতে বিশেষ করে ওই কার্যক্রমে জড়িত কারিগর-শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করে তোলার মধ্য দিয়ে জীবন মানের উন্নয়ন ঘটাতে এগিয়ে এসেছে সামর্থ্য। সোমবার সকালে জেলা কালেক্টরেট ভবনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এক অবহিতকরণ সভার মাধ্যমে ওই তথ্য জানানো হয়। সভায় সামর্থ্য’র প্রকল্প পরিচালক মাধব চন্দ্র দাস তার মূল বক্তব্যে বলেন, হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশন বাংলাদেশ, ঢাকা আহছানিয়া মিশন, বাংলাদেশ এগ্রো প্রসেসরস এসোসিয়েশন (বাপা), ট্রেডক্র্যাফট এক্সচেইঞ্জ ও জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি- এ ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত হয়েছে সামর্থ্য প্রজেক্ট। ব্যক্তি উদ্যোগে গড়ে উঠা ক্ষুদ্র ও অতিক্ষুদ্র প্রতিষ্ঠানের আওতায় চাল, গমের আটা বা ময়দা, মুগ ডাল, মশুর ডাল, চিনা বাদাম ও বিভিন্ন ধরনের মসলা তৈরি কাজে জড়িত কারিগর ও শ্রমিকদের সামর্থ্য প্রাথমিক পর্যায়ে উপজেলাওয়ারী প্রশিক্ষণের ব্যবস্থা করবে। সেইসাথে তাদের মাধ্যমে স্বাস্থ্য ও মানসম্মত মুড়ি, চিড়া, মোয়া, ভ্যাশন, খোরমা, চানাচুর, সেমাইসহ অন্যান্য খাদ্য উৎপাদনে সহায়তার মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি, স্বাবলম্বীতা অর্জন ও জীবনমানের উন্নয়ন ঘটাতে কাজ করবে। সভায় আরও জানানো হয়, ওই প্রজেক্টের মাধ্যমে শেরপুর অঞ্চলে কাজ করতে ইতোমধ্যে স্থানীয় চেম্বার অব কমার্সের সাথে সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। তাদের সাথে অংশিদারিত্বের ভিত্তিতে এ অঞ্চলে কাজ করবে সামর্থ্য।
সভায় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেলালুজ্জামান সরকার, সামর্থ্য’র কান্ট্রি ডিরেক্টর কাসপার গ্রোসেভার ও চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাসুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিন, জেলা খামারবাড়ীর উপ-পরিচালক আশরাফ উদ্দিন, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহিদুজ্জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীর, জেলা বিসিকের ব্যবস্থাপক আবুল কালাম মোঃ শামসুদ্দিন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সামর্থ্যরে জেলা ব্যবস্থাপক শহীদ নাসির উল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ সেলিম রহমান, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ প্রশিক্ষক আল মামুন, নারী উদ্যোক্তা কোহিনুর বেগম বিদ্যুৎ ও আইরিন পারভীন, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানের মালিক আবু জাফর, সাইফুল ইসলাম, ধীরেন্দ্র চন্দ্র মোদক, বাদল মোদক, শিরিনা বেগম, জামিলা খাতুন ও চানু বালা তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত পরবর্তী সংবাদ রবীন্দ্রনাথ ছিলেন মানবতাবাদী অসাম্প্রদায়িক চেতনার কবি : শেরপুরে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads