জাহিদুল হক মনির, ঝিনাইগাতী (শেরপুর) ॥ শেরপুরের ঝিনাইগাতীতে শিক্ষার্থীদেরকে পড়ালেখায় উৎসাহিত ও আদর্শবান মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.জেড.এম শরীফ হোসেন। উপজেলার প্রত্যেকটি মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৬ সালে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায় প্রতিটি শ্রেণির ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী ও ২০১৬ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন পত্র দিয়েছেন তিনি। ইউএনও’র ওই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজ ও বিভিন্ন সংগঠন এবং সকল শিক্ষার্থীর অভিভাবকরা।
অভিনন্দন পত্রের শুরুতে শ্রেণির সকল শিক্ষার্থীদের মাঝে কৃতিত্বের সঙ্গে অসাধারণ ফলাফল অর্জন করায় হৃদয়ের সকল উষ্ণতা দিয়ে নবর্বষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ইউএনও লিখেছেন, আগত দিনগুলোতে আরো উন্নততর ফলাফল তোমার শ্রদ্ধেয় পিতা-মাতা, শিক্ষকম-লী ও অন্যান্য শুভাকাক্সক্ষীদেরকে উপহার দেবে এই প্রত্যাশা করছি। শোষণমুক্ত, দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়াই ছিল বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন। কিন্তু জাতির পিতাকে স্বপরিবারে নৃশংসভাবে হত্যার ফলে সোনার বাংলা গড়ার সুদূর পরাহত হয়ে যায়। তবে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন, ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে আগামী ২০২১ সালে মধ্য আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত দেশে উন্নীত করতে বহুমুখী পদক্ষেপ গ্রহন করেছেন।
তিনি শিক্ষার্থীদের নবীন বলে উল্লেখ করে আরো লিখেছেন, আগামী ১০/১৫ বছরের মধ্যে তোমরাই হবে এদেশের সকল উন্নয়নের সাথী, সর্বক্ষেত্রে উন্নয়নের রূপকার এবং নেতৃত্ব প্রদানকারী। আমি দিব্য-দৃষ্টিতে দেখছি দেশ গড়ার অন্যতম দায়িত্ব তুমিই নিচ্ছ। এজন্য বন্ধু, বিন্দুমাত্র সময় ক্ষেপন না করে এখন থেকেই মান সম্মত শিক্ষা অর্জন করো, পাঠ্য বইয়ের সবটুকু হৃদয়ঙ্গম করো। পিতা-মাতা, শিক্ষকম-লী, বয়োজেষ্ঠ্যদের সম্মান করবে, সময়ানুবর্তী হবে, ক্রীড়া ও সংস্কৃতির চর্চা করবে, নির্দিষ্ট গ-ির বাইরে গিয়ে উচ্চতর স্তরের বই পড়বে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও অনুরূপ প্রথিতযশা মনীষীদের আত্মজীবনী পড়বে।
ওই পত্রে তিনি আরো লিখেছেন, দেশকে ভালোবাসার প্রথম সোপান নিজ এলাকা এবং এলাকার বীর মুক্তিযোদ্ধার যুদ্ধকালীন ইতিহাস ভালভাবে জানবে, আর প্রতিদিন একটি ভালো কাজ করার চেষ্টা করবে। প্রিয় চৌকষ, সমাজের যেকোন অনাচার বা ইতিবাচক বিষয় তোমার গোচরীভূত হলে বন্ধু হিসাবে আমার উল্লিখিত মোবাইল নম্বরে জানালে এই ‘বিনি সুতির মালা’ আরও সুদৃঢ় হবে। পরিশেষে ইউএনও লিখেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত হও, তীক্ষè হও, তোমরাই আগামীর বাংলাদেশ। সবার ওপরে বাংলাদেশ।
অভিনন্দন পত্র বিষয়ে ইউএনও এ.জেড.এম শরীফ হোসেন বলেন, আগামী দিন হবে শিক্ষা, বিজ্ঞান, কৃৎ-কৌশল, তথ্য ও প্রযুক্তি- নির্ভর একটি সোনার বাংলা। সেদিন আরো হাজার হাজার চৌকষ নেতৃত্বের সৃষ্টি হবে, তারা হবেন সর্বগুণে গুণান্বিত। সেখানে হবে চৌকষদের সুস্থ ও তীব্র প্রতিযোগীতা, সেই প্রতিযোগীতায় শ্রেষ্ঠরাই দেশের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিবে। তাই শিক্ষার্থীদেরকে উৎসাহিত করার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি আরো বলেন, আমার এই উদ্যোগ থেকে একজন শিক্ষার্থীও যদি অনুপ্রাণিত হয় তবেই এই অভিনন্দন পত্রের সফলতা।









