স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। ২২ মার্চ বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত উল আলম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহানের নেতৃত্বে শহরের মাধবপুর এলাকার সেবা প্যাথলজি ও দেশ ডায়াগনস্টিক সেন্টারে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
শেরপুরের এনডিসি মাসুদ রানা শ্যামলবাংলা২৪ডটকমকে ওই তথ্য নিশ্চিত করে জানান, পরিচ্ছন্নতার অভাব, নিম্নমানের সেবা ও অদক্ষ জনবল দ্বারা প্রতিষ্ঠান দুটি পরিচালিত হওয়ায় প্রত্যেকটিকে ৮ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, এখন থেকে প্রতিটি প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারে এ ধরনের অভিযান পরিচালিত হবে।









