ads

মঙ্গলবার , ২১ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিক সম্মেলন করে অভিযোগ অস্বীকার করলেন ঝিনাইগাতীর সেই ইউপি চেয়ারম্যান দোলা

খবর টি পড়েছেন : ১৩৩
সাংবাদিক সম্মেলন করে অভিযোগ অস্বীকার করলেন ঝিনাইগাতীর সেই ইউপি চেয়ারম্যান দোলা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ এবার সাংবাদিক সম্মেলন করে নিজের বিরুদ্ধে আনীত নানা অভিযোগ মিথ্যা বলে দাবি করলেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউপি চেয়ারম্যান নুরুল আমীন দোলা। ২১ মার্চ মঙ্গলবার দুপুরে তিনি তার কয়রোডস্থ অস্থায়ী কার্যালয়ে জেলা সদর থেকে কতিপয় সংবাদ কর্মীকে নিয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ওই দাবি করেন।
সাংবাদিক সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে দাবি করেন, আমি পরিষদের আক্তার মেম্বার, হানিফ মেম্বারসহ কতিপয় সন্ত্রাসীদের নানা হুমকি-ধামকির কারণে পরিষদের কার্যালয়ে যেতে পারছি না। অথচ বর্তমান সরকার দলের প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের মন জয় করে আমি নির্বাচিত হয়েছি। আমার জনপ্রিয়তায় হিংসা করে কিছুসংখক লোক চক্রান্ত করে ১৫ মার্চ ঝিনাইগাতীর তেতুলতলা বাজারে আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে ১৮ টি অভিযোগ এনেমানব বন্ধন ও কুশ পুত্তলিকা দাহ করেছে যা আমার পারিবারিক ঐতিহ্যকে হরণ করেছে। আমি নির্বাচিত হয়ে সরকারি সকল সুবিধা বিতরণে শতভাগ সচ্ছতা নিশ্চিত করেছি। এছাড়াও চৌকিদার, দফাদার, তথ্য সেবা উদ্যোক্তা নিয়োগে যে উৎকোচ গ্রহণের কথা বলা হয়েছে তা মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। বর্তমানে একটি কুচক্রি মহলের হিংসায় পড়ে আমি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড পরিচালিত করতে বাধাগ্রস্ত হচ্ছি। সাংবাদিক সম্মেলনে ওই ইউনিয়ন পরিষদের সচিব খোরশেদ আলমসহ ৫ মেম্বার এবং জেলা সদর থেকে যাওয়া বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঝিনাইগাতীর সাংবাদিক মুহাম্মদ আবু হেলাল (মোহনা টিভি) ও রফিকুল ইসলাম (দি নিউ নেশন) এর সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ১২ মার্চ উপজেলায় কর্মরত সাংবাদিকরা সভা করে হাতিবান্ধা ইউপি চেয়ারম্যান নুরুল আমীন দোলার সকল উন্নয়নমূলক সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেয়। এরপর তার নানা-অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ও বিচার দাবিতে ১৫ মার্চ তেতুলতলা বাজারে মানববন্ধন কর্মসূচী পালন করে ৭ ইউপি সদস্যসহ এলাকাবাসী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফের হাতি আতঙ্কে নালিতাবাড়ীর সীমান্তবাসী পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ভুট্টা চাষের উজ্জ্বল সম্ভাবনা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads