ads

মঙ্গলবার , ২১ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবিরোধী শপথ নিল শিক্ষার্থীরা

খবর টি পড়েছেন : ১৫২
শেরপুরে বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবিরোধী শপথ নিল শিক্ষার্থীরা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবিরোধী শপথ নিয়েছে শিক্ষার্থীরা। ২১ মার্চ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনসহ ওইসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওই শপথ পাঠ করান। ওইসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর আলম মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম মিয়াসহ স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ম্যানেজিং কমিটির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, জেলা প্রশাসনের পরামর্শে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমানের কর্মউদ্দীপনা ইতোমধ্যে সদর উপজেলার অধিকাংশ ইউনিয়ন বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। গড়ে তোলা হয়েছে মাদক ও জঙ্গিবাদবিরোধী মনোভাব। এছাড়া জেলার প্রথম উপজেলা হিসেবে সদরে ইতোমধ্যে দেড়শতাধিক ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা কৃষক লীগ সম্পাদকের পিতৃবিয়োগ পরবর্তী সংবাদ ফের হাতি আতঙ্কে নালিতাবাড়ীর সীমান্তবাসী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads