স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মাদকের ছড়াছড়িতে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক। তিনি ১৪ মার্চ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য দানকালে ওই উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদকের ভয়াল থাবা যুব সমাজকে গ্রাস করছে। আমাদেরকে এ প্রবণতা রোধ করতেই হবে। আর সেজন্য সবাইকে একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যুব সমাজকে রক্ষায় ক্রীড়া ও বিনোদনমূলক ব্যবস্থা বাড়াতে হবে। এজন্য স্কুল-কলেজ পর্যায়ে মাদক বিষয়ক সেমিনার বা বিতর্কের আয়োজন করা যেতে পারে। তবে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
জেলা প্রশাসক ড, মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেসুর রহমান রিপন, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, স্পেশাল পিপি গোলাম কিবরিয়া বুলু, চেম্বারের পরিচালক মোঃ শহীদুজ্জামান শহীদ, শহর কমিউনিটি পুলিশের সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ।









