ads

মঙ্গলবার , ১৪ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন হুইপ আতিক

খবর টি পড়েছেন : ২০৫
উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন হুইপ আতিক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে আবারও সকলের কাছে নৌকায় ভোট চাইলেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। তিনি ১৪ মার্চ মঙ্গলবার বিকেলে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ওই ভোট প্রার্থনা করেন। ওইসময় তিনি বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক। নিম্ন-মধ্যম আয়ের দেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে একটি রোডম্যাপ অনুযায়ী কাজ করছেন নৌকার কান্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই রোডম্যাপ বাস্তবায়িত হলে বাংলাদেশ বিশ্বের উন্নত দেশগুলোর সাথে তাল মেলাবে। এজন্য দরকার শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও তার নেতৃত্বাধীন সরকার। ওইসময় উপস্থিত হাজারও মানুষ হাত তুলে সমস্বরে নৌকা ও তার প্রতি সমর্থন ব্যক্ত করেন। তিনি বাজিতখিলার রাস্তা-ঘাট, শিক্ষা-প্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে প্রায় ৪ কোটি টাকার অনুদানের ঘোষণা দেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন ও মিনহাজ উদ্দিন মিনাল, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, বন ও পরিবেশ সম্পাদক একেএম রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির আলী সরকার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা, বাজিতখিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা হেলাল, কুমড়ী কাটাজান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মোক্তারুজ্জামান প্রমুখ। ওইসময় অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল হোসেন, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাছ আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নকলায় মা সমাবেশ অনুষ্ঠিত

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads