ads

সোমবার , ১৩ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন

খবর টি পড়েছেন : ২৭৬
শেরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে সনাতন ধর্মের এক যুবতী। ১১ মার্চ শনিবার বিকেলে থেকে সোমবার বিকেল পর্যন্ত টানা ৩ দিন ওই অনশন চললেও গাঁ ঢাকা দিয়ে রয়েছে পাষ- প্রেমিক, সাড়া মেলছে না প্রেমিকের অভিভাবকদের। অন্যদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করলেও এখনও এগিয়ে যায়নি প্রশাসনের কোন কর্তা বা আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর কোন সদস্য।
জানা যায়, পূর্ব পরিচিতির সুবাদে প্রায় ৩ বছর যাবত নালিতাবাড়ীর নন্নী পশ্চিমপাড়া এলাকার হরি চন্দ্র বর্মন মাস্টারের ছেলে মানহুর প্রসাদ বর্মন রাজীবের (২৬) সাথে সম্পর্ক চলে আসছিল শ্রীবরদী উপজেলার রাণীশিমুল এলাকার দরিদ্র পরিবারের ওই যুবতীর (২০)। সম্পর্কের সূত্রে প্রেমিকা যুবতীর বাড়িতে যাতায়াতও ছিল রাজীবের। কিন্তু ঘর বাঁধতে তার ভেতর ছিল টালবাহানা। এরই মধ্যে রাজীব ঝিনাইগাতী সদরের অন্য এক যুবতীকে বিয়ে করছে এমন সংবাদে শনিবার বিকেল ৪টার দিকে বড়ভাইসহ কয়েকজনকে নিয়ে রাজীবের বাড়িতে উঠে। ওইসময় সম্পর্কের পূর্বাপর অবস্থা পিতা-মাতাকে অবহিত করার পর পরই রাজীব বাড়ি ছাড়ে। এরপর নানা হুমকির পরও ওই প্রতারিত যুবতী ওই বাড়িতেই অনশন শুরু করে। বিষয়টি এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করলেও কোনো সুরাহা না হওয়ায় অনেকের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।
এ ব্যাপারে প্রতারণার শিকার যুবতীর বড় ভাই অভিযোগ করে বলেন, ঘটনার বিষয়ে শ্রীবরদী থানা পুলিশকে অবহিত করার পরও তারা কোন ব্যবস্থা নেয়নি। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. আলম জানান, ঘটনাটি মৌখিকভাবে জানানো হলেও ঘটনাস্থল যেহেতু নালিতাবাড়ী, তাই তাদেরকে সেখানকার থানার সহযোগিতা চাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিতকরণ : শেরপুরে পরাজিত চেয়ারম্যান প্রার্থী… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে মালিঝি নদীর খাল খনন উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads