ads

সোমবার , ১৩ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিতকরণ : শেরপুরে পরাজিত চেয়ারম্যান প্রার্থী কারাগারে

খবর টি পড়েছেন : ১৭৬
প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিতকরণ : শেরপুরে পরাজিত চেয়ারম্যান প্রার্থী কারাগারে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ইউপি নির্বাচনে কেন্দ্রে হামলা ও প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিত করার অভিযোগে দায়ের করা মামলায় খলিলুর রহমান (৪০) নামে এক পরাজিত চেয়ারম্যান প্রার্থীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে তিনি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে উভয় পক্ষের শুনানী শেষে ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোমিনুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ৭ মে শনিবার বেলা আড়াইটার দিকে সঙ্গীয় লোকজন নিয়ে অতর্কিতে শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মুহাম্মদ মঞ্জুরুল ইসলামের কাছে সাদা ব্যালটপেপার বহি দাবি করেন ওই ইউনিয়নে জাসদ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান। কিন্তু প্রিজাইডিং অফিসার ব্যালট বহি দিতে অপারগতা প্রকাশ করলে চেয়ারম্যান প্রার্থী খলিল তার শার্টের কলার ধরে টেনে হিচড়ে তাকে লাঞ্ছিত করেন। এক পর্যায়ে খলিলের লোকজন তার হাতে থাকা একটি মোবাইল সেটসহ কিছু নগদ টাকা ছিনিয়ে নেয় এবং নির্বাচনী সরঞ্জামাদি ভাংচুর করে। ওই ঘটনায় রাতে প্রিজাইডিং অফিসার বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান ও তার বড়ভাই আব্দুল জলিলসহ ১১ জনকে স্বনামে ও অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়। ওই মামলায় অন্যান্যরা জামিনে থাকলেও প্রধান আসামি খলিলুর রহমান এতদিন পলাতক ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সৎ মাকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড পরবর্তী সংবাদ শেরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads