সরকারি চাকরি প্রবেশের বয়স ৩৫ করার দাবি শিক্ষার্থীদের

খবর টি পড়েছেন : ২১৫
সরকারি চাকরি প্রবেশের বয়স ৩৫ করার দাবি শিক্ষার্থীদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

r-uরাবি সংবাদদাতা : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বাদ দিয়ে ৩৫ বছর উন্নীত করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। শনিবার সকাল ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় বাংলাদেশ সাধারণ ছাত্রপরিষদ রাজশাহী শাখা এ মানববন্ধন আয়োজন করে।
মানববন্ধনে সংগঠনের সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহজামান রতন বলেন, ‘চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছর করে ছাত্র-ছাত্রীদের সামনে এক প্রাচীর তুলে দেয়া হয়েছে। ফলে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা প্রমাণে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। উন্নত বিশ্ব তাদের জনগণকে জনশক্তিতে রূপান্তর করার ক্ষেত্রে বয়সের সীমারেখাকে প্রাধান্য দেয়নি। অনেক দেশেই অবসরের বয়স সীমা থাকলেও প্রবেশের কোনো বয়স সীমা নেই।’ রাজশাহী কলেজের ছাত্র তুষার বলেন, ‘বাংলাদেশের মেধাবীরা বিভিন্ন দেশ থেকে এম ফিল, পিএইচডিসহ বিভিন্ন ডিগ্রি নিচ্ছে। এতে তাদের বয়স ৩০ পেরিয়ে যাচ্ছে। ফলে বয়সসীমার কারণে তারা দেশ ও সরকারকে কিছু দিতে পারছে না। তাই সরকারের উচিৎ চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ৩০ বছর বাতিল করে ৩৫ বছর করা।’
নাটোরের এন এস কলেজের শিক্ষার্থী লাকি আক্তার বলেন, ‘প্রতি বছর দেশে যে হারে শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষ করে বের হচ্ছে সে হারে নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে সেশন জটের কারণে শিক্ষাজীবন শেষ করতে শিক্ষার্থীদের বয়স ৩০ পেরিয়ে যায়। তখন ইচ্ছে থাকলেও তারা সরকারি চাকরিতে আবেদন করতে পারে না।’
মানববন্ধনে রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজ, মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফুলপুরে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২ পরবর্তী সংবাদ ইমো-ভাইবারে বিধি-নিষেধ আরোপের পরিকল্পনা নেই : তারানা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads